somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিকাবকে ফরজ বলা দু:সাহসিক ও বেপরোয়া এক্সট্রিমিজম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চেহারা খোলা রাখা নাজায়িজ , নিষিদ্ধ বলা দু:সাহসিক । নিকাবের বিপক্ষে অবস্থান বা মতামত ব্যক্ত করাকে বিভ্রান্ত বলা বেপরোয়া এক্সট্রিমিজম।

কুরআন বলছে " ওয়া লাকাদ ইয়াচ্ছারনাল কুরআনা ফাহাল মিন মুজ্জাক্কির"।
" হাজা বায়ানুল লিন্নাছ ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা"

কুরআন বলছে কুরআন সহজ ও স্পষ্ট।

কুরআনের কোথাও নিকাবের কথা নেই। কুরআনের পর্দা সংক্রান্ত সকল আয়াতগুলো দেখুন। কুরআনে মদ হারাম, সুদ হারাম , শুকরের গোশত খাওয়া হারাম , কেমন পশুর গোশত খাওয়া জায়িজ সহ মেয়েদের মাসিক ঋতুস্রাব ও প্রসবোত্তর নেফাছ নিয়ে পর্যন্ত কুরআন কথা বলেছে। প্রত্যেকটি বিধান কুরআনে সহজ ও স্পষ্ট করে বলা হয়েছে। কাদের বিয়ে করা হারাম তাও বলা হয়েছে। কি আছে বাদ কুরআনে?

অথচ নিকাব করাকে ফরজ করতে চাওয়া আলিমরা ইনিয়ে বিনিয়ে যুক্তি দিবেন
"ওয়ালা ইয়ুবদিনা জিনাতাহুন্না ইল্লামাজাহারা মিনহা ....আলখ"-নুর-৩১

(তাদের সাজসজ্জা না দেখায়, যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়নার আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে।)

নাউযুবিল্লাহ! আল্লাহর কি বুদ্ধিসুদ্ধি কম যে তিনি মেয়েদেরকে বুক ঢাকতে বলতে পারলেন কিন্তু মুখ ঢাকতে বলতে ভূলে গেছেন। ???

সুরা বাকারায় বর্নিত বনীইসরাইলীয়দের যেভাবে গরু (বাকারাহ ) কুরবানী করতে বলার পর তারা ইনিয়ে বিনিয়ে কুরবানী কঠিন করে ফেলেছিল ঠিক তেমনি নিকাবকে ফরজ বলতে চেষ্টা করার দলরা হল সেই জাতির মনমানসিকতার মুসলিম উত্তরসুরী মাত্র।

আজ নারীরা যেভাবে এন্টি ইসলামিকদের খপ্পরে পড়ে গেছে , ভয়াল অপসংস্কৃতির বিশ্বপরিস্থিতিতে নারীবাদীরা যেখানে ভয়ানক তৎপর সে অবস্থায় নিকাবকে ফরজ বলা বা নিকাবের বিপক্ষে মত প্রকাশকারীদের বিভ্রান্ত বলা , মুখমন্ডল খোলা নাজায়িজ হারাম অবৈধ বলা অজান্তে ইসলামের গাছটিকে কেটে ফেলারই নামান্তর।

এই এক্সিটিমিস্টরা
নারীদের যে মাসজিদে নামাজ পড়া দরকার ,দুই ঈদের নামাজে শরীক করা যে জরুরী , অর্থসহ কোরআন তেলাওয়াত, হাদীস পড়া, সত্যকথা বলা , মিথ্যা না বলা, আমানত রক্ষা করা , পরোপকারী হওয়া, বড়দের সম্মান , ছোটদের স্নেহ করা সহ অসংখ্য প্রয়োজনীয় বিধান মানা দরকার সে বিষয় গুলো বলেনওনা এবং শিখানোর উদ্যোগও নেননা। তাদের কাছে সকল ফরজের চেয়ে বড় ফরজ হল নিকাব।

একজন নারী তার পুরো জীবনে যে সমস্যা গুলো ফেইস করে তার ওয়াজও এদের কাছ থেকে দেখা যায় না।

ইসলামে পুরোহিত গির্জাপ্রধান এর মত কোন বিষয় নাই। কুরআন কারো বাপের তালুকদারী ব্যবসা না। এই কোরআন বিশ্বমানবতার । এই কুরআনকে ইসলামকে যারা কঠিন করতে চাইবে তারা ইসলামের ছুপাশত্রুর মত।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×