somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপছন্দনীয় পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার রকমারী চেষ্টা।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.ধরুন মেহেদী সন্ধ্যা। কোন কারনে যদি এইটাকে আপনি এনজয় করতে না পারেন তখন দেখবেন "কতধানে কত চাল"। অবশ্যই আমি বিভিন্ন মানুষের মেহেদী সন্ধ্যাগুলোকে অভিনব একটা পদ্ধতির মাধ্যমে এনজয় কারার চেষ্টা করতাম।আর তা হল মুরুব্বীদের সাথে গিয়ে "পাকনা পাকনা" আলাপ করা। রাজনীতি থেকে আরম্ভ করে নীতিবাক্য আর দর্শনের ভারী ভারী কথা। টাংগি মারা আর টাংগি দেখা যদি এনজয় করা না যায় তবে এই রকম গোবেচারা হয়ে প্রবীন সঙ্গ পাওয়াতে মন্দ হয়না।
২. মেলার প্রতি মানুষের আকর্ষন থাকে। আমারও আছে । মেলা মানে ভীড় আর ভীড়। কি আর করা যাবে...। এতভীড় আর এত ঠেলাঠেলি অসহনীয়। কি আর করা... দুপুর আড়াইটা যখন মানুষ মেলা থেকে ক্ষুধার জ্বালায় বের হওয়া শুরু করে তখন বা সকাল বেলা মেলা শুরু হওয়ার সময় মেলায় গিয়ে দেখি মেলা "মেলাফিকজাম" মুক্ত । আহ ভালই। ভূলেও আমার টাইমে যাবেননা। তাইলে তো আমার মেলায় যাওয়ার ১২ টা বেজে যাবে।
৩. কক্সবাজার গেলাম। বিকালবেলা গিয়ে দেখি তাদের জন্যে অপরুপ আর আমার জন্যে অপঅপরুপ। চিন্তা করতে থাকলাম কিভাবে বীচটাকে উপভোগ করব। বেশী চিন্তা করতে হলনা। ফজর নামাজের পর সোজা সাগরপারে। সবাই ঘুমাক। এই পুরো বীচটাই আমার.... শান্তি... সকালের স্নিগ্ধ বাতাস আপনাকে মাতাল করে দেবেই....
৪. কোন জায়গায় বেড়াতে গেছেন..ঘটনাক্রমে বেড়ানোটা যদি আপনি এনজয় করতে না পারেন বা বেড়ানোটা যদি হয় বাধ্য হয়ে তবে আপনি পুরাই গেছেন... তখন প্রয়োজনীয় মোবাইল কল গুলো করতে থাকেন... ওহ মজা....
৫. কোন একটা নতুন বাড়িতে বেড়াতে গেছেন। আপনাকে সঙ্গ দেয়ার জন্যে যদি কেহ না থাকে তবে ট্যাবে কালেকশান করা পিডিএফ বইগুলো পড়তে থাকেন বা ব্যগের ভিতর থেকে গুরুত্বপূর্ন বইটি বের করে পড়তে থাকেন... ঝেটিয়ে বিদায় করুন বোরিং টাইম। এই টা কিন্তু আমি বহুত প্র্যাকটিস করেছি।
---------------------
৬. একাকিত্বে কষ্ট পাচ্ছেন? তবে কোন এক রাস্তা ধরে হাটতে শুরু করুন.. বা অনেক গুলো কাজের প্লান করে করতে থাকুন..মাইন্ড বিজি করে দিন। হালকা লাগবে।
৭. প্রিয়বন্ধু কষ্ট দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ভূলতে পারছেননা। ডোন্ট অরি... তার নেগেটিভ বিষয়গুলো ভাবতে থাকুন। তার বিরুদ্ধে মনকে ক্ষুদ্ধ করে তুলুন। মনের মধ্যে তার বিরুদ্ধে বিরক্তি ইনষ্টল করুন। ...আল্লাহর কোর্টে বিচারটা দিয়ে অন্য পথে হাটুন...দেখবেন ..সহজে ভূলে গেছেন...
৮. আপনাকে কেহ পাত্তা দিতে না চাইলে উল্টা তারেই পাত্তা দিবেননা। জ্ঞান অর্জনে ছোট হলে সমস্যা নেই। কিন্তু কম্পিটিশানে নামলে সবাইরে ছোট ভাববেন...আত্ববিশ্বাস খুজে পাবেন ...
৯. প্রত্যাশাই করবেননা।তাইলে কোনদিনই প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকবেনা। যা করবেন ফি সাবিলিল্লাহ...
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×