কী সাংঘাতিক!! কী সর্বনাশ!!! হাউ ড্যাঞ্জারাস!!!!
১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার টের পেলো এক্সিলারেটর নিচ্ছে না; ২০ এর উপর উঠছেই না। অগত্যা রাস্তার দু'পাশে সার্ভিসিং এর দোকান খুজতে খুজতে এই গতিতেই সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু। যেতে যেতে ১০/১২ কিলো পার হবার পর একটা ওয়ার্কশপ পেয়ে যখন গাড়ি ঢুকাতে যাবে এমন সময় ড্রাইভার বুঝতে পারলো এক্সিলারেটর ঠিক হয়ে গেছে। কী সাংঘাতিক!! তারপর আর কে সার্ভিসিং করায় গাড়ি?
আমাদের অসুখ হয়। ডাক্তারের কাছে যাই। ডাক্তার মশাই আমাদেরকে ভালো-মন্দ ভাবে পর্যবেক্ষণ করে (অনেক সময় বিভিন্ন টেস্টের রিপোর্ট দেখে) ওষুধ দিয়ে দেয়, এন্টিবায়োটিক, এক সপ্তাহ-পনেরদিনের কোর্স। আমরা ২/৩ ওষুধ খেয়ে দেখি ভালো হয়ে গেছি। কী সর্বনাশ!!! ধ্যাত, আর কে খায় ওষুধ??
আমাদের অবহেলায় চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে পড়ে 'লাইভ' বাজারের উপর; তাজরীন গার্মেন্টসে আগুন লেগে মানুষ পুড়ে মরে অথবা পুড়িয়ে মারা হয়; সাভারে সরকারদলীয় নেতার লোভ আর ক্ষমতার দম্ভের মূল্য দিতে হয় হাজারের উপর মানুষের জীবন দিয়ে। আমরা বলি- হাউ ড্যাঞ্জারাস!!!! কয়েকদিন হাহুতাশ করি, তারপর- ধুর, কে রাখে কার খবর???
// এভাবে চলে আসছে; এভাবেই চলতে থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত...
...বাকিটুকু পড়ুন
এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুন
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন