somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ কে (UK) তে পড়াশুনা এবং ব্রিটিশ ডিগ্রী - ১

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই আদিমকাল থেকে অনেকই বিলেতে আসতে চায় তা সে হোক পড়ালেখা, চাকুরী, চিকিৎসা, কামলা ....!! বিবিধ কারনে এখানে বিভিন্ন দেশের মানুষের আগমন। মাঝে মাঝে মনে খটকা লাগে বাবা-দাদাদের কাছে শুনা বিলেত আর নিজের দেখা বিলেত কি এক জিনিস। যাই হোক সে কথা না হয় আরেক দিন হবে।
বেশ কিছুদিন হল বিলেতে। পড়াশুনার সুবাধে বেশ কিছু মানুষ এবং ইনস্টিটিউটের সাথে পরিচয়।

যারা মেইন স্ট্রিম ইউনিতে পড়াশুনা করবেন তাদের জন্য হয়ত হিসাবটা সহজ এবং অন্যরকম। ধরুন ব্যাচালর শেষ করতে আপনার প্রায় ৩০ লক্ষ টাকা টিউশন ফি গুনতে হবে ৩ বছরে। মূলত প্রায় ইউনিতে টিউশন ফি এখন বৎসরে ৮,০০০ থেকে ১৩,০০০ পাউন্ডের মত। একটু লক্ষ করলে দেখবেন ল্যাব বেইসড কোর্সগুলোর ফি তুলনামূলকভাবে বেশী হয় এবং এগুলো কলেজে অফার করে না।

কিন্তু যারা ব্যবসা অথবা কম্পিউটিং এবং ইনফু টেক (কম্পিউটর সায়েন্স নহে) বিষয়ে পড়াশুনা করতে চান এবং ব্রিটিশ ডিগ্রী লাভে আগ্রহী তারা হয়ত HNC & HND করতে পারেন কলেজ থেকে এবং ফাইনাল ইয়ারটি কোনো ইউনিভার্সিটি হতে করতে পারেন। খুব ভালো ইউনিগুলো অবশ্য এটা ৩য় বৎসরের জন্য গ্রহন করে না। কিন্তু মাঝারি মানের ইউনিগুলো HND গ্রহন করে এবং ফাইনাল ইয়ার করার অনুমতি দেয়। যদিও বিষয়টি আপনার পার্সোনাল স্ট্যাটমেন্টের উপরও নির্ভর করে।

Find out more about HND @ Click This Link

এই ক্ষেত্রে আপনার পুরো ডিগ্রীর খরচ কমিয়ে ১৫ থেকে ১৬ হাজার পাউন্ডে আনা সম্ভব। আমার জানা মতে বেশীর ভাগ কলেজে HNC&HND করতে ৫ থেকে ৭ হাজার পাউন্ডের মত টিউশন ফি নেয়।

যদিও আপনি ইউনির ক্যাম্পাস লাইফ মিস করবেন কিন্তু বাকী টাকাগুলো দিয়ে মাস্টার্সটা সেরে নিতে পারেন। মাস্টার্সের ক্ষেত্রেও আপনি কলেজ থেকে ডিপ্লোমা এবং থিসিস করতে পারেন কিন্তু ইউনি থেকে করলেই ভালো হয়। কারন, বেশীর ভাগ কলেজের স্টাফ মাস্টার্স কোয়ালিফাইড, ডক্টর খুবই কমই আছেন।

PSW (Post study work) after BSc or Masters

ব্যাচালর করেই কিন্তু ইউ কে'তে PSW পাওয়া যায়। কিন্তু টিয়ার ১ জেনেরেল অথবা HSMP তে ভিসা বদলাতে হলে মাস্টার্স আব্শ্যক! আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা নিয়ে চিন্তা করেন না। যদি PSW'র সময় আপনি মাস্টার্স করতে না পারেন তাহলে আবার স্টুডেন্ট ভিসায় ফিরে যেতে হবে! যদিও মাস্টার্স হলেই যে HSMP হবে তেমন কোনো কথা নেয় কারন এখানে আরো অনেক কন্ডিশন আছে! এটি নিয়ে আবার লিখব। আপাতত বিদায়!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×