
শব্দহীন পায়ে হেটেছি একা শিশির ঝড়া ভোরে
পর্বত ছিল বুকে, ব্যাকুলতার হিমালয়.
সম্মোহিত চোখ খুঁজেছে শুধু এক ফোটা রৌদ্র.
খড়খড়ে নয়ন জল ভেজাতে!
তীব্রতর আকুলতা গহীনে প্রোথিত ছিল,
অবয়বে নিশ্চুপ নিরবতা
শুধু শব্দ করে গেছে স্পন্দনযন্ত্র খুব জোড়ে!
জমানো ছিল কিছু মর্ম-কথা।
হল অবসান, লয় প্রলয় মহাপ্রলয়
বাকি ছিলনা কিছুই, ইচ্ছেটা হয়েছিল নির্গোত্র
একবিন্দু শব্দ তরঙ্গ এলো কর্ণপাতে
বাতাসে আজও বাজে তা!
অশ্রু ঝরেছিল ওদের আমি পাষাণ প্রস্তর
আমার ক্ষত লুকিয়েছি, ওরা ছিল খুব কাতর
সূতিকাবন্ধী হওনি, গুটিয়ে নিয়ে নিরুদ্দেশে
রঙীন বিশাল দূর্গ আমার মলিন আজ ধুলি ঝড়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



