
রাতজাগা কিছু পাখি, নিষ্পাপ চাঁদ, আর আমি।
আছে উড়ন্ত কিছু জোনাক।
পাখিরা ডানা ঝাপটায় কিছু সময় পরপর, সুখে..?
নাকি আমার মতই কষ্ট তাদের?
রুপালী জৌলুশে চাঁদ হাসে,
একি তার তাচ্ছিল্যের হাসি?
জোনাকিরা জ্বলজ্বল করে উড়ে বেরাচ্ছে,
তারা কি কোন উৎসবে মেতেছে?
গাছেরা দাঁড়িয়ে দূরে নিরব নিথর,
যেন আমার মতই অটল কোন এক অভিপ্রায়ে,
শুধু পাতাগুলো দুলছে বাতাসে।
মাটিতে লুটানো কিছু পাতা দেখে মনে হচ্ছে
আমার কিছু ইচ্ছের মতই ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওরা,
গাছের মায়া ভুলে।
বড় অভিমান তাদের..
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




