somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন করোনা রঙ্গ !

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধ্যাপক আকতার চৌধুরী

৩য় পর্ব

আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। বিশেষ করে চাঁদ দেখা কমিটি নিয়ে । কোন এক বছর সন্ধ্যা ৭টার খবরে বলা হল ,দেশের কোথাও চাঁদ দেখা যায় নাই । মানুষ জন তারাবির নামাজ আদায় করলেন। ঘরমুখো মানুষগুলো আরো একটা দিন বাড়তি পাবার আশায় পসরা সাজিয়ে বসে পড়লেন। সেহরী খাবার তাগিদ নিয়ে শুয়ে পড়লেন অনেকে।এমনই অবস্থায় মাইকের আওয়াজে মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল মানুষের। “ঈদ মোবারক ,ঈদ মোবারক“ । পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমন খুশির সংবাদে পড়ি কি মরি মানুষ মাঝরাতেই ঘুম ভেঙ্গে কেনাকাটা , গাড়ি নিয়ে ছুটাছুটি। ফলে ঈদের খুশিটাই মাটি।

বাংলাদেশ যেন করোনামুক্ত এমন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে। খুব শীঘ্রই করোনামুক্ত দেশ ঘোষণা করা হবে এমন একটা বক্তব্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ২ দিন আগেও রেখেছেন। জেলায় স্বল্প পরিসরে হোটেল রেস্টুরেন্ট ও খোলার অনুমতি দেয়া হয়েছে। রাস্তাঘাটে মানুষের খোলামেলা চলাফেরাও বেড়ে গেছে। বিশেষ ব্যবস্থায় গণপরিবহন বিশেষ করে ট্রেন চালুরও ব্যবস্থা করা হচ্ছে। এগুলো সবই দরকারী। হয়তো লক ডাউনকে হাফ ডাউনও করা হতে পারে। খুশী খুশী ভাব , বৈশ্বিক ভাইরাস করোনা আমাদেরকে তেমন একটা ছুঁতে পারে নাই। তার মানে আমরা ঝুকি মুক্ত নই। হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালন করা জরুরী । আর এটা সফলভাবে বাস্তবায়ন করতে হলে স্বল্প আয়ের কর্মজীবি , দিনমজুর ,শ্রমিক ও ভিক্ষুকদের ৩ বেলা খাদ্য নিরাপত্তা প্রদান করাও জরুরী।



বিশ্বকে দেখলে ভয়ে আতকে উঠার মত। বিশ্বে চীনকে পেছনে ফেলে মৃত্যুর হারে ইতালী , স্পেন , ইরান , ফ্রান্স, যুক্তরাষ্ট্র এক অপরের প্রতিযোগিতায় নেমেছে। পার্শ্ববর্তী ২ দেশ ভারত ও মিয়ানমারে করোনা প্রকোপ বেড়েছে। আগামী ১ সপ্তাহ করোনা ছড়িয়ে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলাও হচ্ছে । আবার ঢিমাতালে হরতালের মত হোম কোয়ারেন্টাইনও করা হচ্ছে। একবার সবাই বের হয়ে পড়লে আর ঘরে ঢুকানো মুসকিল হবে কিনা ভাবা দরকার। আজ (৩১ মার্চ’২০২০) ভারতের গুজরাটে হাজার হাজার মানুষ হোম কোয়ারেন্টাইন ভেঙ্গে রাজপথে বের হয়ে পড়েছে। সেটা ঠেকাতে পুলিশকে গুলি চালাতে হয়েছে। এটা একটা উদাহারণ। এটাও খাদ্য নিরাপত্তার অভাবের কারণে হোম কোয়ারেন্টাইন মাঠে মারা গেছে। তাই বলছিলাম , তখন মাঝরাতে ঈদ মোবারকের মত হবে। মহামারী ঠেকানো মুসকিল হয়ে যাবে।

দেশে হোম কোয়ারেন্টাইন বলতে শ্রমজীবি, দিনমজুরদের ঘরে একেবারেই উঠে গেছে। কিছু মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা হোম কোয়ারেন্টাইন পালন করছে। প্রশাসন শুধূ দখলে রাখতে পেরেছে রাজপথ । অলিগলি মেঠোপথ তাদের নিয়ন্ত্রণের বাইরে। সামাজিক দুরত্ব আর গেদারিং বা জনসমাবেশ কি রকম পালন করা হচ্ছে তা উখিয়ার ক্রিকেট খেলায় মারামারির কথা শুনলে কারো বোধগম্য না হওয়ার কথা নয় ।
তবে সব কিছুকে ছাপিয়ে একটা সুসংবাদ কক্সবাজারবাসীকে আনন্দিত ও আশাবাদী করেছে। কক্সবাজারের প্রথম করোনা রোগী ঢাকাস্থ বাংলাদেশ- কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা টেষ্ট পরীক্ষায় করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। এটা অত্যন্ত শুভ দিক। ডাক্তারী মতে চিকিৎসায় পজেটিভ রোগী নেগেটিভ হওয়াও সম্ভব । অনেকে সুস্থ হয়ে ইতিমধ্যে ঘরেও ফিরে যাচ্ছেন।



অনেকে এটা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রশ্ন করছেন – আসলেই তিনি করোনা রোগী ছিলেন কিনা? হয়ে থাকলে ওনার সাথে ঘনিষ্ট মেলামেশাকারী কারো করোনা টেষ্ট পজেটিভ আসলনা কেন? যারা ওনার করোনা টেষ্ট পজেটিভ পেয়েছিল সে পরীক্ষাও কতটুকু সঠিক ছিল? মাঝখানে ভুল টেষ্টের খেসারত একটি পরিবারকে যে পরিমাণ হেরাসমেন্টের শিকার হতে হয়েছে তার দায় দায়িত্ব কে নেবে? এটা করোনার করুণ রঙ্গ নয়তো । ১ম প্রকাশ: ৩১ মার্চ, ২০২০ ০৮:৩০

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×