somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: ইমরান হোসেন
আমি একজন সোশ্যাল ওয়ার্কার, লেখা লেখি করতে ভালো লাগে। আমি লাইফ স্টাইল এবং ঘড় বাড়ির ডিজাইন নিয়ে লিখতে পছন্দ করি। ইন্টরিয়র ডিজাইন বিষয়ে সব কিছু আমার মধ্যে পাবেন।

শীতকালীন ঘরের যত্ন এবং ইন্টেরিয়র ডিজাইন

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভোরে সবুজ দূর্বা ঘাসেরর ডগায় সূর্যের কিরণের চিকচিক দেখে মনে হচ্ছে শীতের বুড়ি এই আসলো বলে। কিন্তু শীতের এই শুষ্ক আবহাওয়ায় আমাদের নিজেদের সাজসজ্জার পরিবর্তনের পাশাপাশি বাসারও সৌন্দর্য বাড়ানো প্রয়োজন। তাহলে চলুন জেনে নেয়া যাক শীতে বাসার সাজসজ্জার কিছু সাধারণ টিপস।

শীতের শুরুতেই বাসার সব আসবাব-পত্র মুছে রোদে শুকিয়ে নিন। ভিন্নভাবে সাজিয়ে নতুন রূপ দিতে পারেন আপনার পুরনো ফার্নিচার দিয়েই। চাইলে পুরনো ফার্নিচার গুলোকে নতুন করে রঙ বা পলিশ করিয়ে নিতে পারেন। বাসার দেয়াল নতুন করে রাঙিয়ে নিতে পারেন বা বাজারে দেয়াল স্টিকার পাওয়া যায় যা দিয়ে পুরো বাসার দেয়ালে দিতে পারেন নতুনত্ব।

বাসার পর্দা গুলো যেহেতু অন্যতম সৌন্দর্য তাই শীত আসার পূর্বে ভালো করে পরিস্কার করে নিন। পর্দা বাসার মধ্যে ঠান্ডা বাতাস ঢুকতে বাধা দিয়ে শীত কমাতে সাহায্য করবে, এছাড়াও এই সময়ে শুষ্ক আবহাওয়ার কারনে ধুলোবালি থেকে বাসাকে কিছুটা হলেও মুক্ত রাখবে পর্দা। শীতের সময় সবকিছু ধোয়া সম্ভব হয় না তাই ভ্যাকিউমক্লিনার এবং ফার্নিচার ডাস্টার দিয়ে বাসার সব কিছু পরিষ্কার রাখুন।

এছাড়াও বাসার কার্পেট দিয়েই বাসার মূল সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। কারন গরমে আমরা কার্পেট ব্যবহার করি না। তবে বাসার মেজেতে কার্পেট ব্যবহারের সময় রঙ্গের সামঞ্জস্য বজায় থাকে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশে সাধারনত ভিক্টোরিয়ান ডিজাইনের কার্পেট বেশি ব্যবহৃত হয়। প্রত্যেক মানুষ তার নিজের বাসায় নিজেই রাজা এবং তার বাসাটি হচ্ছে নিজের রাজ মহল। তাই সবাই নিজ বাসাকে রাজকীয় রূপ দিতে চায়, ভিক্টোরিয়ান ডিজাইনের বাহিরেও বাজারে নানান ডিজাইনের কার্পেট রয়েছে। কার্পেটের সাথে বড় ঝাড়বাতি আর দেয়াল ষ্টিকার আপনার বাসার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তুলবে



শীতকালে বাসা সাজানোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আলোকসজ্জা। অন্য মৌসুম গুলোতে বাসার তাপমাত্রা বাড়ার ভয়ে আমরা ইন্টরিয়র করা ডেকোরেটিভ অথবা সিলিং এর লাইট গুলো জ্বালাতে ভয় পাই। তাই শীতের সময় আলোর পূর্নতা দেয়া যায় সহজেই এবং এটি আপনার বাসার সৌন্দর্য যেমন বাড়িয়ে দিবে তেমনি বাসাকে কে গরম রাখবে। আপনি চাইলে বাজার থেকে কিছু শেড যুক্ত ঝুলন্ত লাইট ডাইনিং টেবিলের উপরে ঝুলিয়ে দিয়ে আলোকসজ্জায় নতুনত্ব দিতে পারেন। বিভিন্ন স্পেশাল অনুষ্ঠান উপলক্ষে ফ্লেমলেস ক্যান্ডেল দিয়ে সাজিয়ে বাসাকে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন।

সবুজ আঙিনা থাকলে সেটার স্পেশালি যত্ন নিতে হবে কারন শীতে বাতাসের আদ্রতা অনেক বেশি থাকে তাই পানি দিতে হবে। শীত কালকে ফুলের ঋতু বলা হয় এই সময়ে নানান রকমের ফুল ফুটে তাই বাড়ির বাহিরের অংশে ভিন্নতা আনার জন্য ফুলের সমারোহ করতে পারেন। মাঝে মাঝে বাসার ড্রইং রুমকে এইসব ফুল দিয়ে সাজিয়ে সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে পারেন।

শীতের সময়ে উষ্ণতা খুঁজতে গিয়ে আমাদের বই পড়ার ইচ্ছে জাগে তাই বাসায় বই পড়ার জন্য একটা আলাদা স্পেস তৈরি হতে পারে। গ্রিন জোন বা জানালা বা বারান্দার পাশেই একটি রিডিং স্পেস বানিয়ে নিন। সাথে রাখুন শীতের রকমারি ফুল আর বাহারি আলো।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×