বাংলাদেশ দলকে পাকিস্তানের হুমকি!
২১ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তানে না আসলে ক্ষতি হবে বাংলাদেশেরঃ আশরাফ আগামী এপ্রিলে বাংলাদেশ যদি পাকিস্তান সফরে না যায় তাহলে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। এমন কথাই বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ।
জাকা আশরাফ জানিয়েছেন এপ্রিলে কোনো কারনে বাংলাদেশ যদি তাদের দেশে দল না পাঠায় তাহলে পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কের অবনতি হবে। তিনি আরও জানিয়েছেন মূলত আইসিসির সহ-সভাপতি পদে মোস্তফা কামালকে সমর্থন দেওয়া থেকেই পিসিবির সাথে বিসিবির চুক্তি ছিল যে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে। সেই সাথে এ কারনেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বিপিএলে ক্রিকেটারদের খেলতে বাংলাদেশে পাঠায় পাকিস্তান।
আশরাফ দাবী করেছেন পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করে ইতিবাচক সাড়াই দিয়েছিল বিসিবি। কিন্তু এখন ভারতের কথায় পাকিস্তানে যেতে চাইছে না বাংলাদেশ।
আশরাফ বলেন “আমরা চাই বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে। আমরা চেয়েছিলাম আমাদের মধ্যে সম্পর্কের আরো উন্নতি হোক। কিন্তু এখন বাংলাদেশ যদি কথা না রাখে তাহলে নিঃসন্দেহে আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হবে”।
অবশ্য পাকিস্তান বোর্ড প্রধান যতই গলাবাজি করুক না কেন আসল ব্যাপার হল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক। এ কারনেই নিরাপত্তা ইস্যুতে আইসিসির সমর্থন না পাওয়ায় ও সমালোচনায় পড়ায় পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বিসিবি প্রধান কামাল।
সূত্রঃ
এইখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।
জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২

আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২...
...বাকিটুকু পড়ুনগত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০
রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।
পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে...
...বাকিটুকু পড়ুন