somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইনারি দিবস ও আমাদের দূরদর্শী বুদ্ধিজীবী

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুইদিন ধরে অতীব নিষ্ঠার সাথে পর্যবেক্ষন করলাম গতকাল নাকি বাইনারি দিবস (১০.১০.১০), আরও আগ্রহ জন্মালো এটা আরো ১০০ বছর পর আসবে শুনে। এই শত বছরের মহান দিবস উদযাপন করতে কিছু অনুষ্ঠান, শোভাযাত্রার আয়োজন ও দেখলাম। অবশেষে মহাসমারোহে পালিত হল বাইনারি দিবস। দেখতে দেখতে দিনটা কেটেও গেল! আফসোস! এই জীবনে আর বাইনারি বুঝি পেলাম না!!!

কিন্তু এ কি!!! আমি পাগল, নাকি আমার মোবাইল পাগল!! আরেকটা বাইনারি দিবস আসলো কেমনে?? আমি কি ১০০ বছর আগায় গেলাম? তারা যে বলল আরেকটা বাইনারি ১০০ বছর পর! অলস মস্তিস্ক থেকে ১ মিনিটের আলটিমেটাম এ শয়তানকে টা টা দিয়ে বসে পড়লাম বাইনারি দিবস নিয়ে, আর দেখলাম- এই দিন দিন না, আরও দিন আছে!! :P

দ্বিতীয় বাইনারি দিবসকে ১০০ বছর এগিয়ে আনার আনন্দে দুর্বল মস্তিস্ক খাটিয়ে গবেষণালব্ধ ফলাফল দাঁড়ায়, আমরা আগামী বছর (২০১১) আরো ৯টি বাইনারি দিবস পাই!!! দিবসগুলো-
# ০১/০১/১১
# ১০/০১/১১
# ১১/০১/১১
# ০১/১০/১১
# ১০/১০/১১
# ১১/১০/১১
# ০১/১১/১১
# ১০/১১/১১
# ১১/১১/১১
সাথে আরো একটি জিনিষ আবিষ্কৃত হলো, আমি আসলেই একটা জিনিয়াস!!

১১/১১/১১ এরপরের বাইনারি দিবসের জন্যেও নাকি ১০০ বছর কান্নাকাটি করার লাগবে না! ২১০০ সালেই আবার আসবে, এইতো কয়েকটা বছর (মাত্র ৮৯)!

কিন্তু তারা যে বললো ১০০ বছর! কতিপয় বুদ্ধিজীবীও যে প্রথম আলো সহ কয়েকটা পত্রিকায় কলাম লিখলো!! আবার গণিত অলিম্পিয়াডও যে বললো!!

তাহলে কি আমিই ভুল? নাহ......আসলে তারাই ঠিক। আমাদের বুদ্ধিজীবীরা আসলেই অনেক বুদ্ধিমান!!! তারা কত দূরদর্শী!! ১০০ বছর পর নিয়ে তারা ভাবে! আর আমি? পরের বছর নিয়ে পড়ে আছি?
আসেন, আমরা সবাই পরের বছর বা অদূর ভবিষ্যত নিয়ে চিন্তা বাদ দেই, দেশ ও জাতির উন্নয়নে আমরাও তাদের মত দূরদর্শীতার পরিচয় দেই। :)
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×