somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাবা"

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অভিমানগুলো কি শুধুই কষ্টবিলাসী মনের কল্পনার বিলাসীতা? নাকি নিষ্ঠুর পৃথিবীর বিদ্রুপের হাসি মাত্র? আপনাদের জন্যে একটি পত্রসাহিত্যের বৃথা চেষ্টা :) )



বাবা,
জীবনের যে মুহুর্ত থেকে "বোধ" নামক বস্তুটি আমার মধ্যে তৈরী হলো, তারপর থেকে আজ পর্যন্ত অনেক অনেক কথা জমে আছে বুকের ভেতর। আজ কি একটু শুনবে? বলি তাহলে?

জন্মের পর থেকেই শিশুরা অনুকরণ করতে ভালোবাসে,সময়ের সাথে যা অনেক কমে যায়। কিন্তু জানো, আমি এখনো শিশুর মতই অনুকরণপ্রিয়। অবাক হলে তাই না? হ্যা বাবা, আমি এখনো অন্ধ অনুকরণ করি। কি? "তোমাকে"। তোমার ব্যক্তিত্ব,পোশাক,আচার আচরণ সব আমাকে মন্ত্রমুগ্ধের মত অনুকরণ করতে বাধ্য করে। সেই ছোটকাল থেকে এখনো তোমার মতো হতে চাই। তোমার মত কথা বলতে,চলতে,দেশপ্রেমিক হতে, সৎ হতে,ধৈর্যশীল হতে চাই। তাই তো এখনো অনুকরণ করেই চলেছি।

কিন্তু বাবা,এটাও সত্যি- তুমি অনেক কিছুই করতে পারোনি, অনেক কিছুই বুঝতে পারোনি। বলতে পারবে আমার ৮বছর বয়সের পর মোট কয়বার আমাকে বুকে জরিয়ে নিয়েছিলে? জানি পারবেনা,কিন্তু আমি পারবো- ৩বার! এস.এস.সি এবং এইচ.এস.সি রেজাল্টের পর, আর আমার অপারেশন এর সময়। বলতে পারবে কতদিন আমাকে পাশে বসিয়ে গল্প করোনি? বলতে পারবে কতদিন এক রিক্সায় আমার কাঁধে হাত রেখে ঘুরতে যাওনি? কেনো বাবা? একটা সময় অন্ধকার পথে হারিয়ে গিয়েছিলাম এটাই কি আমার অপরাধ? ক্লাসের ফার্স্টবয় টা ক্লাস ৪-১০ পর্যন্ত শেষ রোল নম্বরটা পেত সেজন্য? নাকি এটা চাকরিসূত্রে আমার কাছ থেকে দীর্ঘ ৮বছর দূরে থাকার ফল?

খুব হাসি পায় বাবা জানো? যখন বন্ধুরা বলে-"বাবা মায়ের একমাত্র সন্তান, তোর তো শালা রাজপুত্রের কপাল"। হ্যা বাবা, আমি তোমাদের রাজপুত্র। কিন্তু এমন একজন, যে তোমাদের পরিপূর্ণ ভালোবাসার স্পর্শ পায়নি। এমন একজন যার ভেতরটা ছুয়ে দেখতে পারোনি, সময়ের স্রোতে আমি আজ অস্পৃশ্য যুবরাজ।

জানো বাবা, কতদিন কষ্ট হয়েছে, ইচ্ছে হয়েছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলি "বাবা আমি ভাল নাই!" কিন্তু কোনো একটা অদৃশ্য দেয়াল আমাকে আটকিয়ে দেয়। কতদিন যে একা আমার ঘরটাতে বসে কেঁদেছি, কতদিন খোলা প্রান্তরে ছুটে গিয়ে চিৎকার করেছি.....অথচ একবারো জড়িয়ে ধরে বলতে পারিনি আমার কষ্ট গুলো, বলতে পারিনি "বাবা অনেক ভালোবাসি তোমাকে", যা বলার শুধু মনে মনেই বলে গিয়েছি। তোমাকে অনুকরণ করতে করতে একদিন হয়তো তোমার মত হবো, শুধু একটা জায়গায় তোমাকে ছাড়িয়ে যাবো। কোন যায়গায়? যদি কোনোদিন বাবা হই- আমি যা পাইনি, যা করতে পারিনি তার সবটুকু আমার সন্তান কে দেবো। দোয়া কোরো বাবা।

এই যে এত কথা বললাম, ভাবছো অনেক অভিযোগ করলাম? মোটেও না! সবকিছুর উর্ধ্বে এটাই সত্যি- তুমি একজন "মানুষ"। ভুল বলো আর খুঁত, মানুষের মাঝেই থাকবে। কোনো রাগ নেই, অভিযোগ নেই বাবা, যা আছে তা সামান্য অভিমান।

অনেক ব্যথা, অনেক জমানো কথা, অনেক ঝড় এই ক্ষুদ্র জীবনে। তারপরেও তোমাকে অনেক ভালোবাসি বাবা......

- অস্পৃশ্য যুবরাজ
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×