somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় কর্পোরেট জগত......

১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মনে হয় আরো আগে জন্ম নেয়া প্রয়োজন ছিল, বড্ড দেরীতে এসে পড়েছি। জীবনকে প্রতিনিয়ত বদলাতে দেখতে আর কতই বা ভালো লাগে!! কর্পোরেট পৃথিবী যেভাবে সবকিছু গতিশীল করে ফেলছে সবকিছু, সেটাই কি হওয়ার কথা ছিল?

মাত্র কিছুদিন আগে ২৬টি বসন্ত দেখে ফেললাম, জীবনের অর্ধেক পার হয়ে গেলো কিছু একটা পাওয়ার বাসনাতেই।

ভবিষ্যৎ???

পড়াশোনা শেষ করে কিছু একটা করা। সেই কিছু একটা অবশ্যই যেনতেন হওয়া যাবে না। কর্পোরেট হাউজের রঙ্গিন দুনিয়ার নেশা বলে একটা ব্যাপার আছে না? ছোট ফার্মে চাকরি কর? সমাজে চলবে কিভাবে? কেউ যদি বলতেই না পারে "অমুক জায়গায় জব করে" তাহলে সার্থকতা কোথায়?

বিয়ে করবে? বেতন কত? ৬ ডিজিট স্যালারি না হলে বউ পালবে কিভাবে? বউ বাচ্চা নিয়ে একদিন গ্লোরিয়া জিনস এ যাওয়ার মুরোদ নেই? জীবনে তো ব্যর্থ নায়ক তুমি!! গাড়ী থেকে না নামলে দারোয়ান ও তো সালাম দেয় না তোমাকে!!! নিজের বাড়ী, শশুর বাড়ী......সব মেইনটেইন না করলে সমাজে মুখ দেখানো যায়? সম্মান তো আর থাকলো না!!!!

চেয়ে দেখো, তোমার সাথেই বেড়ে ওঠা কতজন কত রঙ্গিন দুনিয়ায় সম্মান নিয়ে চলে!!!

জীবনটা কি এমন হওয়ার কথা ছিল?

তিনবেলা খাবার, মাথা গোজার ঠাই, দু তিন জোড়া কাপড়, সাথে একরাশ ভালোবাসা ই কি জীবন টাকে সুখী করতে কি যথেষ্ট নয়? প্রচন্ড ইচ্ছা হয় গ্রামে যাই, যা আছে তা দিয়েই কেটে যাবে জীবন। কিন্তু সমাজের সেই সম্মান টা কি আর থাকে?

খুব অল্প চাওয়া আর পাওয়ার মধ্যেই বেড়ে উঠেছি আমি। খুব ইচ্ছা হয় অন্য কিছু করতে। ঐ রঙ্গিন জীবনের থেকে অল্প কিছু নিয়ে বাকীটুকু অন্যদের জন্যে বিলিয়ে দিতে, অন্যের মুখে হাসি ফোটানোর স্বাদ দারোয়ানের সালামের চেয়ে বেশী সুখকর আমার কাছে।

সারাদিন রোদে পুড়ে অঙ্গার হওয়া মানুষদের ঠেলে কিভাবে কফির মগে ঠোঁট ছোঁয়াই আমরা??

হায় কর্পোরেট জগত......

এ জগতে টাকাই ঈশ্বর,
ভালোবাসা, মানবতা এবং সুখ
কোনো অন্ধ ফকিরের ভাঙ্গা থালার
ছেঁড়া দু টাকার নোট মাত্র।


(পুরোটুকুই নিজের জীবন ভাবনা, কারো মনে আঘাত পেলে নিজ দায়িত্বে নেবেন। আর বিতর্ক করার ইচ্ছা থাকলে আপনাকে স্বাগতম :) )
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×