তোমার একটুকরো হাসি
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার একটুকরো হাসি দেখব বলে প্রাগৈতিহাসিক কাল ধরে অপেক্ষা করছি–ডেভিড ক্যামেরুনের ফুলবাগান থেকে কিনে এনেছি একগুচ্ছ শিউলি ফুল–তোমার হাসির জন্য নয়াগ্রা জলপ্রপাতের সব সৌন্দর্য উল্কি করে এনেছি–তোমার হাসি দেখব বলে বারাক ওবামার চায়ের নিমন্ত্রণ বাতিল করেছি–ভ্লাদিমির পুতিনের বক্তৃতা মঞ্চ থেকে পালিয়ে এসেছি– অ্যাঙ্গেলা মার্কেলের পাশাপাশি বসে বাদাম খায় নি–তোমার হাসি দেখব বলে মোদির সাথে সৌজন্য সাক্ষাতও করি নি–তুমি খুশি হবে বলে মাননীয় এরশাদকে ‘চরিত্রহীন’ বলে ১০১ বার গালি দিয়েছি–তুমি খুশি হবে বলে তোমাকে উত্যক্তকারী সেই উলু চোরাকে অর্থমন্ত্রীর চিরপরিচিত ভাষায় ‘রাবিস’ ‘বোগাস’ বলে কটাক্ষ করেছি–মালালা ইউসুফজাইকে বলেছি মনের সিট খালি নেই–তুমি খুশি হবে বলে ফোন কোম্পানিগুলোকে রাতারাতি বড়লোক বানিয়ে নিজে দেউলিয়া হওয়ার পথ বেছে নিয়েছি–তোমার হাসি দেখব বলে মোনালিসার বিষ্ময়ী হাসির দিকে তাকাই নি–শুধু তোমার একটুকরো হাসি দেখব বলে অনন্তকাল ধরে অপেক্ষা করছি।
.................................................
১৬ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ
টিলাগড়, সিলেট
বি.দ্র. : কাউকে কটাক্ষ করা আমার উদ্দশ্য নয়। কবিতাকে কবিতা হিসেবে দেখলেই খুশি হব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন