somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রোমান্টিক গল্প ''সেই নীল জামা''

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক বছর আগের ঘটনা। মামা রুবজ এ রহমান তখনো বিয়ে করেন নি। সারারাত জেগে জেগে দেখতাম মেয়েদের সাথে কথা বলতা। আর খালি মোবাইলে চুমুর ঝড় তুলতেন! শচীন টেন্ডুলকারের ক্রিকেটে যেমম সেঞ্চুরির রেকর্ড আছে, তেমনি আছে মামার প্রেমের! একবার এক ঘটনার কথা আমার মনে আছে। সেদিন সকালবেলাতে আমার রুমে এসে তিনি বললেন- ভাগনা...
- জি মামা
- এডভেঞ্চার ওয়াল্ডে চল
- আমি রসিকতা করে বললাম প্রেম ওয়াল্ড থাকতে এডভেঞ্চার ওয়াল্ডে কেন?
মুচকি হেসে বললেন- বরাবরের মত প্রেমের চকিদারি করবি! আমি কিছুটা গাধামি ভাব নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললাম
- বিনিময়ে...?
- বল কী চাস?
- বলার সাহস পাচ্ছি না
- নির্ভয়ে বল
- আপনিও যদি একবার আমার দায়িত্বটা পালন করতেন...
- নাউযুবিল্লাহ! ... ভাগনা, তুই তো দেখি ব্যাটা পাক্কা বদমাশ হয়ে গেছত!
- আপনার মত আর পারলাম কই..
বলতেই হালকা একটু কানমলা দিয়ে বললেন -আর পাকামো নয়। রেডি হও। আমিও রেডি হচ্ছি। ঐ যে সুনামগঞ্জের মেয়ে ফেসবুকে... নীল জামা পড়া...
বলেই তিনি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেলেন। কত নম্বর প্রেমিকার সাথে যে দেখা করতে যাবেন তার হিসেবটা তিনি কখনোই আমাকে দেন না। তবে আমার চকিদারির হিসাবে মনে হচ্ছে এটি ১০১তম হবে! মাঝে মাঝে মনে হত - ইস! যদি মামার মত পারতাম!
আমি আর কালবিলম্ব না করে ভাল একটি টি শার্ট খুঁজতে লাগলাম। সব টি শার্টের মধ্যে ময়লার যে বিচ্ছিরি অবস্থা কোনটাকেই নিতে ইচ্ছে করছে না। একবার মনে হল আমার আবার ভাল টি শার্টের দরকার কী? আমি তো চকিদারি করার জন্য যাচ্ছি! অতএব একটা হলেই হল। পুরাতন একটা টি শার্ট পড়লাম। এরই মধ্যে মামা এসে পড়ল। এসেই বলল- দেখত আমার মোবাইলটার চার্জ শেষ হয়েছে কি না? আমি ভাল করে দেখলাম মোবাইল বিন্দু পরিমানও চার্জ হয় নি। চার্জ হবে কীভাবে- মামা তো সুইচই অন করে যান নি!
আমি বললাম-মামা, আজ না হয় আমারটা দিয়েই চলেন। মামা আর কথা বাড়ালেন না। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন বেশ। তবে তাই হোক।
মামার মোটর বাইকে চড়ে দুজনে রওয়ানা হলাম। মামার সারা শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল। ডেটিংয়ের কোন মিশন থাকলেই তিনি এগুলো একটু বেশি মাখেন। আমি মামাকে জিজ্ঞেস করলাম- আজ কি আপনাদের প্রথম দেখা হবে?
-হা
-চিনবেন তো?
-হা
-কীভাবে?
-নীল জামা পড়া থাকবে।
-বেশ তো... চিনলেই হল।
মিনিট বিশেকের মধ্যে আমারা এডভেঞ্চার ওয়াল্ডে এসে পড়লাম। মোটর বাইক থেকে নেমে একটু হাঁটার পর মামা বলল- তোর মামি কিন্তু বসে অপেক্ষা করছে। ঐ যে দেখ...
আমি দেখলাম সত্যি সত্যি নীল জামা পরিহিত একজন মেয়ে ঝোঁপের একটু আড়ালে অপেক্ষা করছে। মামার মধ্যেও বেশ একটু চাঞ্চল্য লক্ষ্য করলাম। আমাকে একটু আস্তে আস্তে বলল -তুই ঐখানটাতে গিয়ে দাঁড়া। খেয়াল রাখিস। আগের মত মানুষ আসলে সংকেত দিস কিন্তু! আমি শুধু নীরবে ঘাড় নাড়লাম। মনে মনে ভাবলাম, ইস! চৌকিদারিতে যদি নোবেল দেয়া হত!
মামা চলে গেল নীল জামা পরিহিত ঐ মেয়ের কাছে। মেয়েটি উল্টোদিকে মুখ করে ঘুরে ছিলো। মামা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পিছন থেকে জড়িয়ে ধরল। এরপর দেখলাম আকষ্মিক এক কাণ্ড। মেয়েটি নিজেকে ছাড়িয়ে জোড়ে চিৎকার করলো এবং পা থেকে জুতা খুলে মামার গালে... ! টিনের চালে কাক, আমি তো অবাক!
মুহূর্তেই আশেপাশের অনেকেই ছুটে আসল। একলোক এসে তো মামার চুলে ধরে এলোপাথারি মারতে শুরু করলেন। মামা বলতে লাগলেন, আমি সরি আছি। আজ আমার প্রেমিকারও এই পোশাকে আসার কথা। কিন্তু কে শুনে কার কথা! কেউ তার কথা বিশ্বাস করল না। এলোপাথারি মারতেই লাগলো। কেউ কেউ বলতে লাগলো- এই বদমাশ ইভটিজারকে পুলিশে দেই- আবার কেউ বলতেছে না। আরও কিছু উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেই। অবস্থা বেগতিক দেখে আমি দৌঁড়ে গেলাম সেখানে। গিয়ে মুরব্বীর মত একটু ভাব নিয়ে বললাম উনি আমার পরিচিত। সত্যি সত্যি ওনার আজকে ইয়ে... এবং এটি নিছক দুর্ঘটনা মাত্র। কিন্তু কেউ বিষয়টা ভাল চোখে নিল না। অকালতত্ত্বজ্ঞানী ফটিকের মত মনে করলো। ফলশ্রুতিতে দেখলাম তাদের কেউ কেউ আমাকে তো বদমাশের চেলা বলে গালি দিচ্ছিলই উপরন্তু আমার উপরও চড়াও হওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় গ্রীষ্মের একপশলা কাঙ্ক্ষিত বৃষ্টির মত নাটকীয়ভাবে হাজির হলেন মামার সেই নীল জামা পরিহিত প্রেমিকাটি। রাজনীতিবিদদের মত ভরাট গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন-থামেন আপনারা! অযথাই ওনাকে মারছেন! এটা আসলেই একটি কাকতালীয় ঘটনা।
মামার ১০১তম প্রেমিকাটির ভাষণ আমার কাছে হিটলারীয় সেরা ভাষণের মত মনে হল! মনে মনে এও ভাবতে লাগলাম আজকের যুগে বক্তৃতার প্রতিযোগিতা করলে কোনভাবেই হিটলারের সেরা হওয়ার সম্ভাবনা ছিল না! যাইহোক, তখন উপস্থিত কারোরই আসলে সত্যিকার ঘটনাটা বুঝতে বাকী রইলো না। কিন্তু ততক্ষণে মামার অবস্থা বড়ই করুণ! উপস্থিত জনতা মেয়েটির কাছে সরি বলে যে যার যার মত চলে গেল।

..................................
২০.০৭.২০১৪
টিলাগড়, সিলেট




সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×