পোয়াতি শব্দের খেয়াঘাটে বিকিনি পড়া রাজনীতির মৃদু উল্লাস, সৈরাচারের পৃষ্ঠতলে চাপা সুতো দিয়ে বানানো জোৎস্নাজল; বাগ্মিতার রঙ্গমঞ্চে অতৃপ্ততার ঢেঁকুর অবগাহন,
প্রাগৈতিহাসিক চেতনার প্রচ্ছদ জুড়ে নগ্ন ক্ষমতার পূজোর অদ্ভূত আল্পনা
উন্নয়নের জোয়ারে গর্ভবতী দেশ,
বিকলাঙ্গতার দ্বারপ্রান্তে বহুল প্রত্যাশিত মুক্তিযুদ্ধের চেতনা,
রাষ্ট্রীয় চিন্তায় মাৎস্যন্যায় ভিন্ন সাজে;
অদূরে অস্তরেখায় নৈতিকতার বিক্ষিপ্ত আলো,
কেবলি নিভু নিভু।
.....................................................
১৯.০৯.২০১৪
শিবগঞ্জ, সিলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



