somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প 'পিঁপড়ারানী'

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রবাসী রুবেলের সাথে পরিচয়ের প্রায় বছর দুয়েক হল। লেখালেখির সূত্রে ফেসবুকে পরিচয়। সেই আকস্মিক পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয়। আমি তাকে রসিকতা করে উপাধি দেই উলুপাড়ার কবি, তিনিও আমাকে উপাধি দেন পিঁপড়াপাড়ার কবি। শুরু হতে থাকে কবিতা এবং গল্পে দুইজনের কঠোর সমালোচনা ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াই। সুযোগ পেলে কেউ কাউকে হেনস্থা করতেও কম করি নি! আমি সম্মানার্থে তাকে মামা বলে সম্বোধন করি। ওনিও আমাকে ডাকেন ভাগিনা।

সেদিন ‘পিঁপড়ারানী’ নামে কবিতা আপলোড করতেই ঘণ্টাখানেকের মধ্যে প্রায় শ’দুইয়েক কমেন্ট পড়ল। রুবেল মামা তো আমায় তুলোধুনো করে ছাড়লেন। পিঁপড়ারানী তার ভাগনি, সে তার ভাগনিকে আটক রেখেছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত সে আমার কাছে আর দিবে না ইত্যাদি ইত্যাদি। পক্ষ বিপক্ষের কমেন্টে ফেসবুক মাঠ ক্রমশই উত্তপ্ত হওয়ার পথে। অন্যান্যরাও বেশ মজা পাচ্ছে। অবস্থা দেখে মনে যেন শক্তিশালী দুই দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে! আমিও নাছোড় বান্দা। কোনভাবেই মামার কাছে ক্ষমা চাওয়ার পাত্র আমি নই। কিন্তু কেন যেন তর্ক যুদ্ধে আমি মামার সাথে পেরে উঠছিলাম না। এমন সময় কাকতালীয় ভাবে আগমন ঘটল পিঁপড়ারানীর। আমি ও মামা দুজনেই তো অবাক। একি মেঘ না চাইতেই বৃষ্টি! কল্পনার পিঁপড়ারানী যে সত্যি সত্যিই আমাদের সাথে কথা বলছে! তর্কযুদ্ধে সে আমাকে জোড়ালো সহযোগিতা করেছে। মামা হেরে গেলে তর্কযুদ্ধ থেমে যায়।
আমি তখন ভাল করে খোঁজ নিতে থাকি পিঁপড়ারানীর। আমি ম্যাসেজে অপশনে গিয়ে রানীর নাম জিজ্ঞেস করি। সে হাসি মুখে বলে- আমি তোমার সত্যিকারের পিঁপড়ারানী। অনেক কথোপকথনের পর আমি বললাম ফোনে সরাসরি কথা বলতে চাই। বলা মাত্রই রানী নাম্বার দিল। আমি কথা বলি। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। রানী আমাকে তার ছবি এমএমএস করে পাঠায়। আমি দেখে মুগ্ধ হই। তাকে সরাসরি দেখার প্রবল ইচ্ছে আমার মধ্যে কাজ করতে থাকে। আমি তাকে সাহস করে বললাম- আমাদের দেখা হওয়া উচিত।
-হ্যাঁ, কিন্তু কোথায় কীভাবে?
-ঢাকায়, রমনা পার্কে।
-কবে? কখন?
-আগামি মঙ্গলবার, বিকেল ৪টায়।
-ওকে।
সরল মনে ও অপার বিশ্বাস নিয়ে মঙ্গলবার বিকেলে যথাস্থানে আমি উপস্থিত হই। একটু পর এক প্রেমিক জুটি এল। দুজনেই বেশ অন্তরঙ্গ অবস্থায় আসছে। আমি ভাল করে তাকাই, এমএমএসের সাথে মিলাই। এ যে আমার পিপড়ারানী! তার বয়ফ্রন্ডের গলা ধরে কাছাকাছি আসে। লজ্জায় তখন আমার চোখ-মুখ লাল হয়ে ওঠছে। তীব্র শ্লেষাত্মক ভঙ্গিতে রানী আমার দিকে আঙুল তুলে তার বয়ফ্রন্ডকে বলল- এই সেই মদন! এরপর তারা দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে। কপালের ঘাম হাত দিয়ে মুছতে মুছতে আমি শুধু ক্ষীণস্বরে বললাম- এটা ঠিক না!
...........................................
২৯.০৯.২০১৪
মুনশি আলিম
ফেঞ্চুগঞ্জ,সিলেট
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×