somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর গোপন কান্না

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বিকেলবেলা বিদেশি মেঘ এসে যখন ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে
আফ্রিকার সব অসহায়ত্ব নিয়ে ছেলেটি তখনো কাঁদছিলো
নিথর অশ্রুর লবণ থেকে উঠে আসে স্মৃতিকণা
হতাশ হয় ইউরোপের ছায়া মাড়ানো আয়েশী বিকেল
দূরে নীল নক্ষত্রের দেশ অবাক তাকিয়ে রয়
বিপন্ন সভ্যতার তীরে দাঁড়িয়ে কিছু অশিক্ষিত কুকুর মুছে ফেলে বাতাসের ফেনা
সূর্যদেবির ঘুম ভাঙ্গেনি তাই রাস্থার ধারে পরিচিত সেই অনাথ শিশুটি আজ ভীষণ খরায় পুড়ছে
কোন পরিচয় নেই
আমরা ডাকি ‘টোকাই’ ।
ও হ্যাঁ আরেকটা নাম আছে ‘জারজ পোলা’!
হায়! জন্ম যে বাংলাদেশে! এখানে কেউ নিজের পরিচয়ে নয়- বাঁচে অপরের পরিচয়ে!!!
পৃথিবীকে গোপন দুঃখ দিয়ে কোন এক অস্থির সময়ে জন্ম তার
হয়ত কোন কাপুরুষ নর-নারীর গোপন অবৈধ লিপ্সার ফসল- সামাজিক লজ্জার ভয়ে যাকে ফেলে রেখে গেছে ভবিষ্যৎ অন্ধকারের কাছে
ভাগ্য খুলে যেত যদি প্লেটোর ‘আদর্শ রাষ্ট্রে’ জন্ম হত-
কুকুরের সাথে মাখামাখি করে ড্রেনের বাসী খাবারই হয়ে ওঠে তার সকালের নাস্তা
মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে সভ্যতাকে জানান দেয় তার আদিমতার কথা
তার শুকনো আমসি বুক থেকে উপহাসের গন্ধ বেরোয়
মানবতার পরাজয়ে পৃথিবী কাঁদে- পৃথিবীর গোপন কান্না কেউ দেখেনি-দেখে না
সেই থেকে সভ্যতার তলপেটে ব্যথা !

পৃখিবীর বয়সী জীবাশ্মের ফসিল ছুঁয়ে আজও কিছু গোপন সত্য সভ্যতার বুকে ধেয়ে চলে
জন্ম থেকেই সেই যে জারজ বলা শুরু... মহারানির চিন্তার আকাশে ভোর হয় কেবল তাদেরই হয় না-
দৃষ্টির মধ্যবিত্ত আকাশে দুঃখগুলো বৃষ্টির মতো ঝরে
নিয়ত রোদ্রজলে স্নান করে শিশুটির অদৃশ্য পিতা, পিতামহ...
আমি হিজলতলার সেই মহরমের কথা বলছি
আকাঙক্ষার শরীর খুঁড়তে খুঁড়তে লাশ হয়েছিলাম তার পূর্ব পুরুষ
হেমন্ত আসতেই আশা ভরা চোখে সে দেখে স্বপ্নের বাগিচা...
প্রাতিষ্ঠানিক সুযোগ মেলেনি বলে সে এখনো জানে না সংবিধানের কথা!
প্রার্থনা আর উচ্চাশার সাথে সওদা করে সময়ের তীর ধরে কিছু গোপন কথা হেঁটে যায় অন্ধকারের দেশে
হেথা অনাবাদী জমিতে শুয়ে স্বপন দেখেছে মুমূর্ষু চৈত্রমাস
সমাজ রাষ্ট্র সবই আজ সৎ ভাইয়ের মতো
অবহেলার ঘ্রাণ শুকে রোদ ভুলে যায় তার পথ
রাষ্ট্রযন্ত্রের বিমর্ষ নিস্তব্ধতার ভেতর থেকে ডাইনোসরের মতন উঠে আসে পরাজয়

তাই দেখে শরীরের খানদানী আতর মেখে পান চিবোয় আর ক্ষণ পর পর ছাগল দাড়ীতে হাত বুলায় পাড়ার গণি মোল্লা
ভরাট গলায় বলে- হালার জাউরা পোলা !
তার মুখ থেকে বের হয়ে আসে সভ্যতার কু-বাতাস-
কৃত্রিম সুগন্ধি জানে কার ঠোঁট গন্ধময় হবে !
হাইব্রিড নেতার জলের মধ্যেই মিশে থাকে জলরং - তার কাজে অকাজে ব্যবহৃত হলেও স্বীকৃতি নেই...
পরিপূর্ণ মানুষের সার্টিফিকেট কোথাও মেলা ভার-
মহল্লার কাজি ফোকলা দাঁতে বলে- বাপের নাম না জানলে শুভ কাজ যে করা যাবে না !
গাছের ছায়ার মতো পৃথিবীর অবহেলা ঘড়ির কাটা মেনে চলে
(ঈষৎ সংক্ষেপিত)
------------------------------------
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
২২.০৪.২০১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×