
একবার ম্লান হেসে রানি বলল- জান, এবার চোখ মেল তো... তার কণ্ঠের সুবাতাসে আকাশ জুড়ে পারফিউমের মেলা বসেছে।
আচলের কোমল সমুদ্রে গোপন কামনা খুনশুটির দরজা মেলে ধরে
বিকেলের বিষণ্ণ স্নিগ্ধতা গায়ে মেখে আমি নড়েচড়ে ওঠি, হাজার বছরের তৃষাতুর বয়সী চোখ মেলি
তার স্বপ্নিল ভেজা চোখে আমার ক্ষয়িষ্ণু চোখ পড়তেই মনে পড়ে গেল সাবেক প্রেয়সীর কথা!
ওহ্!
তবে কি সূর্যের আলোর মতন আমরা সব সময়ই নতুন?
যৌবনের গন্ধ শুকে সময়ের পাকস্থালীতে কিছু কথা গোপনেই থেকে যায় অনন্তকাল।
--------------------
মুনশি আলিম
২৪.০৪.২০১৫
সিলেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


