somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যগল্প 'রুপান্তরিত মহিলা! '

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আগামী শুক্রবার ভাতিজার নাম রাখা হবে। মামা রুবজ এ রহমান অনেক জ্ঞানী মানুষ। সিদ্ধান্ত নিলাম মামাই ওর একটা ভালো নাম রাখুক। মামাসহ গণ্যমান্য অনেককেই নিমন্ত্রণ করা হল। দেখতে দেখতেই শুক্রবার চলে এল। মামার নিমন্ত্রণ উপলক্ষ্যে বাড়িতে রান্নার বেশ আয়োজন চলছে। কোর্মা-পোলাউয়ের গন্ধে চারদিক যেন মৌ মৌ করছে। আহা! সারা পৃথিবীতে যদি প্রতিমাসে একবার কোর্মা-পোলাউ দিবস থাকত, তবে কতই না মজা হত!

চারদিকে বেশ সাজসাজ রব। যেন মাননীয় মন্ত্রী আসছেন! বৈঠক ঘরে আমরা সবাই বসলাম। সবার দৃষ্টিই মামার দিকে। কী নাম রাখেন, বা কেমন নাম রাখেন- তা নিয়ে সবার মধ্যেই একধরনের মৃদু কৌতূহল ছিল। মিষ্টান্ন খাওয়ার পর মামা বেশ একটু ভাবসাব নিয়ে বললো- দেখুন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নাম রাখতে হবে।... এভাবে বেশ কিছুক্ষণ বক্তৃতা করে সুন্দর একটি আবহ সৃষ্টি করলেন। ফলে তার প্রতি সবার কৌতূহলের মাত্রা আরও বেড়ে গেল। চূড়ান্ত পর্যায়ে এসে বেশ ভাবসাব নিয়ে তিনি বললেন- ওর নাম হল- এই বলেই একবার ঢোক গিললেন- তারপর আবার বললেন- ওর নাম হল- দোলা।

নামটি বলার সাথে সাথেই সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। কেউ বা শ্লেজিং করে মৃদু হাসছে। কেউ কেউ আবার প্রকাশ্যে বলেই ফেললেন- এটা কোন নাম হল! মামা বিজ্ঞের মতো ব্যাখ্যা করে বললেন- দোলা চমৎকার নাম। বিশ্বসভ্যতায় দোল খায় যে সেই হচ্ছে দোলা। তাছাড়া এই নাম রাখার পিছনে এক বিশেষ উদ্দেশ্য রয়েছে। আর তা হল- সে যখন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তার বড়রা তাকে ডাকবে- দোলা এদিকে এসো, কিন্তু ছোট যারা তারা তো আর নাম ধরে ডাকতে পারবে না, তারা ডাকবে দুলাভাই...!

কথাটি শেষ হতেই বৈঠক জুড়ে হাসির রুল পড়ে গেল। সেকি হাসি যেন থামতেই চায় না। সেই থেকে আমরা তাকে উপাধি দিয়েছি রসিক রুবজ! পরের দিন। মামার কলেজের নতুন বিল্ডিংয়ের উদ্ভোধন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। এমপি মহোদয়, ইউএনও, সাংবাদিক নেতৃবৃন্ধসহ সুধীসমাজ উপস্থিত। চারদিকে বেশ আনন্দঘন পরিবেশ। সবার সক্রিয় উপস্থিতি ও মুর্হমুর্হু করতালির মাধ্যমে উদ্ভোধনের কাজ শেষ হল। নিজের নাম ও কলেজকে হাইলাইটস করার জন্য তিনি বেশ বড় করে ব্যানারে লিখিয়েছিলেন রুবজ এ রহমান মহিলা কলেজ।

ব্যানারটি এমনভাবে টাঙ্গানো ছিল যে তিনি অবস্থান করছিলেন ব্যানারের একেবারে বামদিকে। সাংবাদিকরা বেশ কিছু ছবি তুললেন। সারাংশ লিখে নিলেন। কষ্ট স্বীকার করে এসেছেন বিধায়ই সাংবাদিকদের কিছু পারিতোষিকও দেওয়া হল। পরের দিন স্থানীয় ও জাতীয় দৈনিকে বেশ বড় করে নিউজ হল। কিন্তু যে ছবিটা দেওয়া হল তা দেখে যেন চোখ কপালে উঠার মতো অবস্থা! উপরে লেখা- শুভ উদ্বোধন, নিচের লাইনের সম্পূর্ণটা আসেনি। আসছে- রুবজ এ রহমান মহিলা!!! হায়রে! কপাল। সাংবাদিকদের উপর তিনি বেশ চটে গেলেন। অশিক্ষিত সাংবাদিক, কুলাঙ্গার সাংবাদিক... ইত্যাদি শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকলেন। সাংবাদিকদেরই বা কী দোষ! প্রথম থেকে শেষপর্যন্ত তিনি ব্যানারের বামদিকে ছিলেন বিধায় তার মাথার পিছনে কলেজ শব্দটি ঢাকা পড়েছে! সকাল থেকেই পত্রিকাগুলো হটকেকের মতো বিক্রি হচ্ছে। বিক্রি হওয়ারও তো কথা!

শুধু এখানেই শেষ নয়। সকাল থেকেই মামার মোবাইলে ফোন আসা শুরু হয়েছে- কোন পুরুষ মানুষ মহিলা হলো-এটা কী উদ্বোধনের বিষয়? মামী মেডিকেলে ছিলেন। কার কাছ থেকে যেন খবর পেয়েছেন। শেষে নিজ চোখে পত্রিকা দেখে তিনি তো অগ্নিশর্মাই হয়ে গেলেন। উত্তপ্ত কণ্ঠে ফোন করে বললেন- ছি! তুমি মহিলা হয়েছ? এমপি-মন্ত্রী দিয়ে নিজের মহিলাসত্ত্বকে কেউ উদ্বোধন করে? তোমার সাথে আর যাই হোক, আমার ঘর করা সম্ভব নয়!!!
অবস্থা খুবই খারাপ! মামা কাঁদো কাঁদো হয়ে আমার কাছে এলেন। ক্ষীণস্বরে বললেন- ভাগিনারে আমি তো শেষ হয়ে গেলাম! মামার দুঃখে আমারও বেশ খারাপ লাগতে লাগলো। একবার মনে হল-এই দিনে ‘বিশ্বকান্না দিবস’ পালন করা উচিত! পিছন থেকে মামার ভাবী তখনোও ছড়া কেটে বলেই চলছে-

আষাঢ় মাসের পহেলা
রবজ হইল মহিলা!
বাজাও তোমরা বেহালা...


-------------
মুনশি আলিম
০১.০৭.২০১৫
জাফলং, সিলেট
ইমেইল: [email protected]
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×