
ফুলে চুমু খেয়ে প্রজাপতি যখন রসায়নের সমীকরণে- তুমি তখন পাঠশালা ভুলে এভাবেই পুরুষের শরীর মুখস্ত কর;
অথচ আশ্চর্য তুমি এখনো জানলেই না- শরীরের ব্যাকরণ!
দ্রেীপদীর শাড়ির মতো তোমাকে খুলতে ইচ্ছে করে,
রোদের তাওয়ায় সেঁকতে ইচ্ছে করে তোমার অভিমানের পুঞ্জিকা-
তোমার রহস্যের পৃষ্ঠাগুলো এখনো ছেড়া হয়নি-
এই কারণে যে, ফাল্গুন এলেই আমি বাসন্তীয় দুপুর হয়ে যাই।
এখনো সময় আছে- তসবি পাঠের মতো জেনে নিও শরীরের বন্দনাগুলি।
---------------------------------------
মুনশি আলিম
২৩. ২৩.০৩. ২০১৫
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


