পোয়াতি ইচ্ছের চিন্তাসূত্র
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুবতি রাতের গায়ে হাত বুলিয়ে অঙ্ক কষি; কাব্যিক অঙ্কের নিঃসঙ্গতা বুনো হাওয়ার ঘ্রাণ নিয়ে শতাব্দী জয়ের পথে। সে এক অন্যরকম চিন্তার ভৌগোলিক ক্যানভাস। চোখের পাপড়ির স্পন্দন জুড়ে রূপ-রস-গন্ধহীন ভবিষ্যৎ। জীবনের আয়-ব্যয়ের খসড়া নিয়ে ধীর পায়ে নামে হিসেবের জল। বাস্তবতার কঠিন রসায়নে রোমন্থিত হয়। তাই- বিধবার আঁতুর ঘর দেখে আঁতকে উঠে না একালের সভ্যতার সূর্য।
পৃথিবী অর্থকষ্টে জেনেও ভাবের ঘরে ভালুক জ্বর। কষ্টখোর রাত্রির ব্যাকরণ ঘেঁটে হিসেবি জোছনার ঘ্রাণ; এ এক অদ্ভুত ভালোবাসার বিমূর্ত পেইনন্টিং!
দূরে কাম্য নয়
কাছে এলেও ভয়…বিশ্বায়নের মুখোমুখি চেতনার সমৃদ্ধ ইতিহাস। ক্রান্তিকাল পেরিয়ে স্মৃতিভ্রষ্ট কিছু অদ্ভুত সময় জিজ্ঞাসু দৃষ্টিতে ঠাঁয় দাঁড়িয়ে। রোদনহীন দিকভ্রান্ত জোয়ারে ম্লান অনুভূতির সাতকাহন। আকাঙ্ক্ষার প্রচ্ছদ জুড়ে বয়সী সিদ্ধান্তের নগ্ন উল্লাস! বণিক সভ্যতার সদর দরজা খুললেই যন্ত্রযুগের উষ্ণ বাতাস লাগে। আঁধারের বুক কাঁপে; যে আঁধারে তলদেশ বেয়ে নামে পোয়াতি ইচ্ছের চিন্তাসূত্র। স্বপ্নের আবাসভূমিতে ইচ্ছে জাগলো- তাই বোধের দরজা খুলেই রাখলুম।
মুনশি আলিম
২৮.০১.২০১৬
পূর্বশিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন