somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের ছাড়পত্র - মুনশি আলিম

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রায় পনেরো দিন থেকে একটি বেসরকারি হাসপাতালে নিকটাত্মীয়দের সেবায় ব্যস্ত ছিলাম। যথাসম্ভব তাদের কোনরূপ দুশ্চিন্তার মধ্যে থাকতে দিইনি। অজান্তে করে থাকলে নিঃসন্দেহে এ আমার ব্যর্থতা, এ আমার দীনতা! যথাসম্ভব শাররীক, মানসিক, অর্থনৈতিক ও বিবিধ সহযোগিতার মাধ্যমে দুশ্চিন্তামুক্ত রাখার চেষ্টা করেছি।

সময় বহতা নদীর মতো এগিয়ে চলে। সাথে আমরাও। মহাকালের রহস্যময় জটিল ঘূর্ণাবর্তে সময় একসময় হার মানে রোগীর কাছে, ডাক্তার একসময় হার মানে রোগের কাছে, আমরাও এক সময় হার মানি সম্পর্কের কাছে। হার মানতে চাই না, কিন্তু হার মানতে হয়।

পরিচিত হলাম নতুন একটি রোগের সাথে। ‘থ্যালাসেমিয়া’ অর্থাৎ রক্তস্বল্পতা। ছোট্ট ফুটফুটে শিশুর ‘থ্যালাসেমিয়া’!

স্বাভাবিক নিয়মে রক্তের লোহিত কনিকাগুলো ১২০ দিন বেঁচে থাকে। কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের লোহিত কণিকা অনেক আগেই মরে যায়। থ্যালাসেমিয়া রোগীর শরীর সাধারণত রক্ত কণিকা উপযুক্ত পরিমাণ তৈরি করতে অক্ষম। ফলে আক্রান্তদের শরীরে মারাত্মক রক্ত শূন্যতা দেখা দেয়। মূলত এটাই থ্যালাসেমিয়া রোগ।

• সবসময় ভীষণরকম রক্তস্বল্পতা থাকে।
• ৬ সপ্তাহ পর পর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়।
• সারাজীবনই ওষধ ও ইনজেকশনের প্রয়োজন হয়।

রোগটি অবশ্য নতুন নয়; কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রথম পরিচিত হয়েছি। চিকিৎসাবিজ্ঞানের অনেক বিষয়েই প্রভূত উন্নতি হলেও এই রোগের ক্ষেত্রে এখনো তেমন উন্নতি সাধন সম্ভব হয়নি। একেবারে রোগটি নির্মূল করা সম্ভব কিনা- প্রশ্ন করলে ডাক্তার মহোদয় ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন- নাহ্!

বড় আশ্চর্য বিষয় হলো- ৪২ দিন পর পর রোগীকে রক্ত দিতেই হবে নতুবা এই অনিন্দ্য সুন্দর পৃথিবীর আলো-বাতাস থেকে অচিরেই রোগীকে বিদায় নিতে হবে।

ভাবছি সেই ফুটফুটে শিশুটির কথা। যার হাসির সমুদ্রে সমস্ত দিন অবগাহন করা যায়। যার দিকে তাকালে পৃথিবীর সমস্ত দুঃখ হাসিমুখে মেনে নেওয়া যায়। নেশাগ্রস্তের মতো অফুরন্ত সময় হাসপাতালের করিডোরে কাটানো যায়!

হায় ভাগ্যবিধাতা! শিশুটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও ছাড়পত্র পেল না এই কঠিন রোগ থেকে! চারদিকে অন্ধকার নেই, তবু জীবন-অন্ধকার! এখন প্রতিটা মুহূর্তেই কঠিন থেকে ক্রমশ কঠিনতর হয়ে উঠছে তার বেঁচে থাকা!

-----------------------------
১৩.০৩.২০১৬
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ,
পাঠানটুলা, সিলেট।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×