
সময় পেলেই সমুদ্রের কাছে যাই - ভোর, অপরাহ্ন, সন্ধায় কিংবা মধ্যরাতে
কিছু কথা না বললেই যে নয়!
রাত্রির পোশাক খুলতে খুলতে কথা হয়;
তন্দ্রার ভাব কেটে গেলে অস্থির নিশ্বাস ফেলে নীরব ব্যালকনিতে আবেগের পরাগায়ণ ঘটে
ভঙ্গুর সময়ের পাকস্থলিতে আর কিছু উদ্দীপনা লুকোচুরি করে, লুটোপুটো খায়।
সামুদ্রিকভাষা বিশ্বাসের মিশেলে আপন হয়ে ওঠে; অনেকটা জোছনার স্নিগ্ধ আলোর মতো।
দেশীয় বিশ্বাসের সুঘ্রাণ নিয়ে সময় চরাট করে
নৈতিকতার অন্ধগলিতে সমুদ্রের আলো-আঁধারি ভাষায় স্নান করে বয়স্ক পৃথিবী
সমুদ্র মানে সমুদ্র দেবি আর কী!
কবিতাগুচ্ছ এক এক করে জড়ো হতে থাকে সমুদ্রদেবির আলয়ে-
দেবির চিরায়ত জৌলুসে রাত্রির শরীরে জোয়ার নামে; সে জোয়ারে প্লাবিত হয় পৃথিবী এবং বিশ্বাসের অতিশায়ন।
শরীরী মায়াজাল খুলতে খুলতে দেবি আমাকে ডাকে-
কাছে এসো, আরো কাছে ... ।
উহ্! কী মায়াময় ডাক
নীরবতা ভেঙে দেবির কাছে যেতেই - উষ্ণ হয়ে ওঠে যুবতী রাত, আমিও।
-------------
মুনশি আলিম
10.09.2016
সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




