
ছবি কৃতজ্ঞতা : গুগল
* দুই শ্রেণির লোক কখনোই কথা রাখে না-টেইলার এবং রাজনীতিবিদ!
* নারী কখনোই নিজের জন্য সাজে না; আর পুরুষ কখনোই নারীর সত্যিকার প্রশংসা করে না!
* বিক্রেতারা সবসময়ই লাভ চায়, এমনকি ক্রেতা হলেও!
* চোখে চোখ রেখে মানুষ মিথ্যে বলতে পারে না!
* দোষ মানুষই করে, আর দোষ হয় বিভিন্ন তন্ত্রের (গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র...)
* স্বর্ণকারদের স্বভাবই লোক ঠকানো এমনকি তাদের স্ত্রীদের ক্ষেত্রেও!
* পুরুষ সবচেয়ে বেশি রেগে যায় তাকে ‘মহিলা/ বেটি’ বলে গালি দিলে।
* আবেগের জায়গায় ধনী, গরিব সকলেই সমান!
* চুমুতে চিনি নেই, কিন্তু তা চিনির চেয়েও মিষ্টি!
* ধূমপান স্বাস্থের জন্য যেমন ক্ষতিকর, তেমনি জোরে কথা বলাও।
* দিন যেমন রাতের কাছে ঋণী তেমনি রাতও দিনের কাছে। ধনী যেমন গরিবের কাছে ঋণী তেমনি গরিবও ধনীর কাছে। তবে অপ্রিয় সত্য-গরিব এ মহান সত্য স্বীকার করলেও ধনীরা তাতে সংকোচবোধ করে!
* মুখ থেকে মোবাইলের দূরত্ব এক/দেড় ইঞ্চি জেনেও মোবাইলের মানুষটাকে (অপর প্রান্তের) কাছের ভাবতে পারে না, জোরে জোরেই কথা বলে!
* প্রেমিক-প্রেমিকারা সবসময় জনহীন অন্ধকার স্থানই বেশি ভালোবাসে!
মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




