
ছবি কৃতজ্ঞতা : গুগল
শিক্ষকমণ্ডলী ক্লাস নিতে যতটুকু আগ্রহবোধ করে পরীক্ষার খাতা দেখতে ততটুকুই বিরক্তিবোধ করে!
রুচির ব্যাপারগুলো ব্যক্তিভেদে ভিন্ন। আর এ কারণে কেউ দুধ বিক্রি করে শুঁটকি খায়, আবার কেউ শুঁটকি বিক্রি করে দুধ খায়।
বাংলাদেশের মানুষের মাজারপ্রীতি মাদকের নেশার চেয়েও ভয়াবহ!
হাতিওয়ালাদের চাঁদাবাজি আইনত অবৈধ হলেও পাবলিক তামাশায় বৈধ!
মানুষ বর্তমানে আরামের জন্য পোশাক পরে না, ফ্যাশনের জন্যই পরে!
আত্মিক সম্পর্ক সৃষ্টি হতে যতটুকু সময় লাগে, ভাঙতে ততটুকু লাগে না!
কান্না দেখলে যেমন কান্না পায় তেমনি বমি দেখলে বমি পায়।
যারা পাসকোর্সে পড়ে তাদের সম্মান শ্রেণির শিক্ষার্থীরা একটু হেয় দৃষ্টিতে দেখে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেয় দৃষ্টিতে দেখে, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেয় দৃষ্টিতে দেখে। যদিও মেধাবী শিক্ষার্থী সব জায়গাতেই রয়েছে!
প্রাতিষ্ঠানিক শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের শিক্ষক আর সাহিত্যিকরা গোটা সমাজের শিক্ষক!
পাঠক কেবল দর্শক হয়, কিন্তু লেখক একই সাথে দর্শক এবং পর্যবেক্ষকও।
যৌবনের ভাবাবেগকে সকলেই কাজে লাগাতে পারে না। যারা পারে তারাই একসময় আলোচনায় উঠে আসে!
খাঁটি নেতাদের কর্মযজ্ঞের মতো খাঁটি সাহিত্যিকদের কর্মযজ্ঞও মহাকাল মনে রাখে।
প্রধান সাহিত্যিক সাহিত্যের নতুন পথ সৃষ্টি করেন আর গৌণ সাহিত্যিকরা সে অনুসারিত পথে হাঁটেন। প্রধানই টিকে থাকেন, অপ্রধানরা কালের গর্ভে হারিয়ে যায়!
পোশাকের মূল্যায়ন ক্ষণস্থায়ী গুণের মূল্যায়ন স্থায়ী।
অল্প বয়সের প্রেমে আবেগ ও ভয় উভয়ই বেশি থাকে।
মানুষের মুখ সবসময় মনের প্রকৃতি বহন করে না।
মানব মেজাজ সর্বদা পরিবেশে পরিস্থিতির ওপর নির্ভরশীল।
অবিবাহিতরা মানসিকভাবে যতটুকু সুখী এবং স্বাধীন বিবাহিতরা ততটুকু নয়!
প্রেমের শেষকথা শরীর!
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




