
আশ্বাস ছাড়া যেমন ভালো প্রেমিক হওয়া যায় না, তেমনি ভালো রাজনীতিবিদও হওয়া যায় না।
অল্প জানা দোষের নয়, তবে অল্প জেনে বেশি জানার ভাব নেওয়া দোষের।
যে রাজনীতিবিদ খাঁটি ভদ্রলোক, সে রাজনীতিবিদ অতি মানবিক।
অভিজ্ঞতা বয়সের ওপর নির্ভরশীল নয়, পর্যবেক্ষণ ও কর্মের ওপর নির্ভরশীল।
নেশাখোররা যেমন নারাজ যুক্তিতে, তেমনি নারাজ মুক্তিতে।
রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রেমের প্রতিশ্রুতি উভয়ই সমান ও সমান্তরাল গতিতে চলে।
প্রেমে যত প্রতিশ্রুতির বৃষ্টি হয়, প্রেম তত গাঢ় হয়।
সব সত্য সর্বকালের জন্য সর্বসত্য নাও হতে পারে কিন্তু মানবতা সবকালের জন্যই সর্বসত্য।
মনুষ্য আদালতের বিচার হয় জনসম্মুখে আর প্রকৃতির আদালতের বিচার হয় সবার অলক্ষে।
বিদ্যামাত্রই অভিজ্ঞতার ফসল।
উপেক্ষা জন্ম দেয় ক্রোধ আর ক্রোধ জন্ম দেয় প্রতিহিংসার।
যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাদের জীবন পরিবর্তন সহজ হয়।
ক্রোধের ধরন সব নারীরই এক।
মনুষ্যত্বহীন মানুষই অসম্পূর্ণ মানুষ।
বড়ো হওয়ার প্রথম শর্ত-আত্মপ্রত্যয়ী হওয়া।
মুনশি আলিম
সিলেট
০৯-০৮-২০১৭
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



