নামকরণ
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগীব রাবেয়া মেডিকেলের বহির্বিভাগে ছেলেকে দেখানোর জন্য যথারীতি নিয়ম মেনে টিকেটের লাইনে দাঁড়ালাম। টিকেটের জন্য পাবলিকের ভিড়ও ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিরিয়ালের সুযোগ এল। টিকেট কাউন্টারের কর্তব্যরত ব্যক্তি জিজ্ঞেস করলেন-নাম কী? আমি হাসি মুখেই বলি-নাবহান আলভি মুক্ত। বয়স জিজ্ঞেস করার আগেই বললাম চার দিন।
ভদ্রলোক ইশারায় বললেন পাশের লাইনে গিয়ে দাঁড়াতে। আমি ভিড় থেকে দ্রুত পাশের লাইনে গিয়ে সিরিয়াল ধরি। নির্ধারিত ফি পরিশোধ করতেই কর্তব্যরত অপর মহিলা প্রেসক্রিপশনটিকেটটি আমার হাতে দিলেন।
ছেলের নামের প্রথম প্রয়োগের অপার কৌতূহল থেকেই আমি প্রেসক্রিপশনটিকেটের নামের দিকে তাকাই। বিস্ময়ে আমার চোখ তো ছানাবড়া হওয়ার মতো অবস্থা!
টিকেট কাউন্টারের কর্তব্যরত ব্যক্তি ছেলের নাম লিখেছে-নাবহান আলভি গুপ্ত! প্রথম প্রায়োগিক ব্যবহারে ছেলের নামের বিবর্তন দেখে ভাবছি- মা-বাবা উভয়ের সম্মতিতে রাখা ছেলের নামটির অস্তিত্ব শেষপর্যন্ত থাকবে তো?
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন