ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে প্রায় ৫ বছর পর। উপমহাদেশের দুই পরাশক্তির এ খেলায় বাংলাদেশ যেন না থেকেও আছে। কারণ পাকিস্তান প্রথম টি২০ জিতে প্রমাণ করেছে যে ক্রিকেট তাদের মজ্জাগত। শুধু নিজের দেশেই না, দেশের বাইরে গিয়েও যারা জিততে জানে। আর ভারতের মাটিতে ভারত কে হারানো যে কোন দেশের জন্য কঠিন বৈকি।
এখন প্রশ্ন হল, বাংলাদেশ কি করে আছে এই সিরিজে। কারণ হল, পাকিস্তানে এই জানুয়ারিতে বাংলাদেশের ট্যুর আছে। এখন পাকিস্তান প্রথমটি জিতল। পরের গুলো যদি জিতে যায় স্বাভাবিকভাবে বিসিবি কে তারা আরো চেপে ধরতে পারবে।
তখন অন্যান্য দেশ যদি বিসিবি কে চাপ দেয় এই ট্যুর এর ব্যাপারে, তখন পাকিস্তানে না যেয়ে আর উপায় থাকবে না।
ইতিমধ্যে পিসিবি আইসিসিতে নানা চাল দিয়ে বিসিবে কে চাপে রেখেছে। বিসিবি কেন কমিন্টমেন্ট দিয়ে রক্ষা করবে না ইত্যাদি কথা বলছে। প্রকারান্তরে, বিসিবি সভাপতি বলছেন, আইসিসি যদি তাদের অফিসিয়া্ল, ম্যাচ রেফারি এবং আম্পায়ার পাঠায় এবং বাংলাদেশের খেলোয়ারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে বাংলাদেশকে অবশ্যই পাকিস্তান যেতে হবে।
এখন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া এবং বিসিবির অনেক কর্মকর্তাও চায়না পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশ দল যাক এবং খেলুক। একটি টি২০ এবং একটি ওয়ান্ডে খেলে বাংলাদেশ কি পাবে সেটাও ভেবে দেখার।
শুধু কমিন্টমেন্ট নয়, বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সফর কোন ভাবেই হওয়া উচিত নয়।
বিসিবির আইসিসিতে আরো কৌশলী এবং আরো সক্রিয় হবার প্রয়োজন রয়েছে।
লোটা কামালের দেয়া একটি প্রতিশ্রুতি রক্ষা করতে যেয়ে যেন আমাদের ক্রিকেটেরদার দের আমরা বিপদের মুখে ঠেলে না দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




