গতকাল দিয়ে এলাম আই বি এর ৪৯তম ব্যাচের এম বি এ ভর্তি পরীক্ষা। মোটামুটি প্রিপারেশন ছিল। কিন্তু আই বি এ তে যা হয় আরকি, প্রশ্নে প্রতিবারই নতুনত্ব থাকে। আর কোন নির্দিষ্ট সিলেবাস না থাকায় বোঝার কোন উপায় থাকে না কোত্থেকে কি আসবে।
এবার অনেক আগেই ভর্তি ফরম ফিলাপ করেছিলাম যাতে আই বি এ তে সিট পড়ে। সিট ঠিকই পড়েছে স্বপ্নের আই বি এ তে। সকাল ১০ টায় পরীক্ষা, ৯টার আগেই পৌঁছে গিয়েছিলাম। আমার আগে থেকেই অনেকে ছিল সেখানে। সবাই কত সিরিয়াস। সাইফুরস,মেণ্টরস এর বই পড়ছিল সবাই। আমি শুধু এডমিট আর কলম আর পেন্সিল এগুলো নিয়েছিলাম। মোবাইলও নিয়ে যায়নি, কারণ মোবাইল নেয়া নিষেধ। তারপরও অনেকেই নিয়ে গিয়েছিল দেখলাম।
মূলত তিনটি ভাগে পরীক্ষা নেয়া হয়। ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন,এনালিটিকাল এবিলিটি ,ম্যাথ এবং রিটেন ইংলিশ। গতকালকের পরীক্ষায় ল্যাংগুয়েজ এণ্ড কমিউনিকেশন বিভাগে ৫টি নতুন ধরনের প্রশ্ন এসেছে। তা হল প্রিফিক্স বা সাফিক্স এর ভুল খুঁজে বের করা। আমার আগের ১০ বছরের কোশ্চেন সল্ভ করা ছিল। এই ধরনের প্রশ্ন পাইনি। যা হোক আবারো উপলব্ধি করলাম ভোকাবুলারির প্রয়োজনীয়তা। আর সিনোনিমস এ ৫ টি শব্দ আবারো নতুন। অনেক পরার পরেও কমন ফেলতে পারলাম না। সুতরাং ইংরেজী খারাপ ই হয়েছে বলা চলে
রিডিং আর অন্যান্য প্রশ্ন ভালই হয়েছে। সোজাই লেগেছে।
এরপর করলাম এনালিটিকাল। এট করতে বরাবরই মজা লাগে। গতকালের প্রশ্নটাও তেমন কঠিন কিছু ছিল না। খুব তাড়াতাড়িই করে ফেলতে পেরেছিলাম।
এরপর ধরলাম ম্যাথ। এটা খুবই আশ্চর্যজনক যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার ম্যাথে দুর্বলতা ছিল পরীক্ষার আগ পর্যন্ত।সে জন্য কাজও করেছিলাম। লাভ হয়নি খুব একটা। বিশাল আর কমপ্লেক্স প্রশ্নের ফাঁদে পড়ে খুব আস্তে ধীরে ম্যাথ করছিলাম। সময় অল্প ছিল। তাই আর দেরি না করে তাড়াহুড়া করতে গিয়ে মনে হয় ভুলই করে বসেছি কয়েকটা।
এবার স্ট্র্যাটেজি করেই গিয়েছিলাম যে ডাম্ব গেস করব। যদিও প্রতিটি ডাম্ব গেসের জন্য আসলে ০ পাওয়া যায়! তবুও যেহেতু দ্বিতীয় এবং শেষবারের মত আই বি এতে পরীক্ষা দিলাম, আল্লাহর নামে সবই দাগিয়ে এসেছি। জানি হবে না। তাও, নিজের সান্ত্বনা।
প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম কোন প্রিপারেশন ছাড়াই। দিয়েই বুঝেছিলাম আমার জন্য আই বি এ না। তারপরও মোটামুটি যতটুকু পারি ততটুকু প্রিপারেশন নিয়েই এবারের মত দিলাম। এবারো হতাশ হব।
প্রতি ৬ মাস পরপর পরীক্ষা হয়। নিজের উপর আস্থা বেশি থাকলে হয়ত শেষ আরেকটি বার পরীক্ষা দিতাম। কিন্তু সময় বড় নির্মম। আবারো পরীক্ষা দিয়ে যদি সিলেক্ট না হতে পারি তখন এই ৬ মাস ই বাদ হয়ে যাবে। আর সেশন জটে পরে অনেকগুলো বছর জলাঞ্জলী আগেই দিয়েছি, তাই আর সাহসে কুলোল না।
তাই, ব্র্যাক ইউনিভার্সিটিতে আগেই পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে ভর্তি হয়ে গিয়েছিলাম। শুনেছি ব্র্যাকও নাকি খারাপ না। দেখি কি হয়। সময়ের পরিক্রমায় কি টিকে থাকতে পারব এ ঢাকা শহরে, নাকি বিলীন হয়ে যাব, সময়েই সেটা ঠিক করে দেবে। আর বাকিটা নিজের চেষ্টা।
আই বি এর ছাত্র-ছাত্রীরা অনেক মেধাবী আর ভাগ্যবান। এটাই এমন একটা প্রতিষ্ঠান যেখানে চাকরি নাম এর সোনার হরিণ এক রকম নিশ্চিত হয়ে যায়। তাই সাধ জেগেছিল এখানে পড়ার। নিজ সামর্থ্যের কাছে হেরে গেলাম
সবাই আমার জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




