একটা ট্রাক হঠাৎ দু'টো হয়ে যায়-
একটা গায়ের উপর দিয়ে চলে যায়-
অন্যটা শোঁ- করে পাশ কাটিয়ে...
দু'টো আবার একটা হয়ে যায় কিনা-
পিছনে ফিরে তা বোঝবার আগে;
একটা সুগন্ধী রিকশা আড়চোখে-
দেখে নেয় ছেলেটার বিহ্বলতা...
ঘণ্টি এবং হর্ন, ধুলো এবং ধোঁয়া-
চাপ চাপ অন্ধকার আর ঝিকিমিকি আলো-
অসংখ্য কোলাহল এবং গোপন নৈঃশব্দ-
হাতে-চোখে-অস্তিত্বে ঝুলিয়ে সাজিয়ে-
চেনা অচেনা মানব মানবী আর এই রাস্তা-
ক্রমান্বয়ে শহরটার বয়স বাড়িয়ে চলে...
বয়স বাড়ে ছেলেটারও;
কারণ, যে ট্রাকটা গায়ের উপর দিয়ে-
চলে যায়- সেটাও তার মৃত্যুর কারণ হয় না
কারণ, ঐ সুগন্ধী রিকশাটার আড়চোখ-
তার সমস্ত বিহ্বলতার সমাধি জুড়ে-
রোপন করে স্বপ্নযূথীর গাছ-
আগামী সময়-
আরও পথ চলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



