সকাল বেলার সেই দেখাটা পথের ধারে
দিয়েছিলে একটা হলেও রক্তগোলাপ;
বিকেল বেলার ঐ দেখাটা নদীর কাছে
বলেছিলে একটু হলেও কাব্য-প্রলাপ;
রাত্রিবেলার এই দেখাটা অন্ধকারে
পাওনা মেটাও, নইলে যে কাল বন্ধ আলাপ...
সময় যে কম; -সময় এত অল্প কেন
শিঘ্রী কর- জলদি কর- চিন্তা হটাও;
সময় যে কম; -ঐ মা ডাকে -খুঁজছে আমায়
মনের কাছে আল্টিমেটাম ব্যস্ত
পাঠাও;
সময় যে কম; -ঐ যে দ্যাখো জোনাক
পোকা
ওর আলোতে ব্যস্ত আমার ঠোঁট খুঁজে
নাও...
তারপর
ফিরে যেতে হবে
ফিরে যেতে হয় বলে
যে যার ব্যক্তিগত ঘর অন্তঃপুরে
শিখা আর মুকিতের মত- তোমাকে আমাকে
যেমনিভাবে ফিরে যেতে হয়
প্রত্যেককেই
চুপিসারে সূক্ষ্ম অগোচরে...
শুধু তার আগে
খুঁজে নাও- জোনাকির আলোয় তুমি
ছুঁয়ে দাও ঠোঁট-
অন্ধকারে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



