বিজ্ঞ হও হে আমার যন্ত্রণা, হয়ে ওঠো শান্ত
সুশীল। তুমি সন্ধ্যাকে ডেকেছিলে; এখন যে নামছেঃ
আর অস্পষ্টতায় মুড়ে ফেলছে সমস্ত শহর, কতিপয়ের
জন্য যা শান্তি এনেছে আর অন্যদের জন্য অগ্নিপরীক্ষা।
যখন রুচিহীন জনতা পিষ্ট হয়
অবিশ্রান্ত ভোজ উৎসবের যাঁতাকলে
বশংবদ নাগরিকদের মত পুঞ্জিভূত কর মনস্তাপ
এসো, তুমি যন্ত্রণা, বাসন্তী উৎসব থেকে দূরে
তোমার হাত বাড়িয়ে ধরো আমার দিকে
অতীতের প্রচ্ছদে দেখো মৃত বছরগুলো প্রলম্বিত
স্বর্গের ঝুল বারান্দা হতে চেয়ে দেখো
অনুশোচনা জেগে ওঠে গহীন থেকে অনত
সূর্য ঘুমিয়ে যাবে এক বাঁকা ধনুকের নীচে এবং মরে যায়
এবং পূর্ব বরাবর, এক সুদীর্ঘ রজ্জুর মত
শোন প্রিয়তমা: মাধবী রাত হেঁটে চলে আকাশের ভেতর দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



