অনেকে বলে ভালবাসা হল মিথ্যে কথার বুলি ,
দুজনে বসে কল্পনার কাব্য লিখা
প্রেম হল বিশাল উপন্যাস , বিবাহ যার পরিনতি
বিয়ের আগে কিছু ছলনা
আমি তাদের কথা শুনে হাসি,
ভালবাসা আছে বলে আজও ফুল ফুটে
পাখি ডাকে , নদী কথা বলে
ভালবাসা আছে বলে-
সারা দিন পরে , পাখি নীড়ে ফেড়ে
ক্লান্ত মানুষ প্রেয়সীর কোলে মাথা রেখে ক্লান্তি ভুলে
ভালবাসা আছে বলে-
আজো আমি জোস্না রাতের হারিয়ে যাওয়ার পথ খুঁজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


