হ্যাকাররা হাতিয়ে নিল জ্যাকসনের অপ্রকাশিত গান!
০৬ ই মার্চ, ২০১২ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছে বিনোদন ও প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি করপোরেশন। সনির ওয়েবসাইট সিস্টেম হ্যাক করে ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানসহ প্রায় ৫০ হাজার গান হাতিয়ে নিয়েছে যুক্তরাজ্যের দুজন হ্যাকার। লন্ডন পুলিশের বরাতে এ তথ্য দিয়েছে সানডে টাইমস।
জ্যাকসন স্টেটের কাছ থেকে ২৫ কোটি ডলারের এক চুক্তিতে ২০১০ সালে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো কিনেছিল সনি।
সনির পক্ষ থেকে অবশ্য হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করা হয়েছে। তবে জ্যাকসনের গানগুলো ছাড়া আর যেসব শিল্পীর গান হাতছাড়া হয়েছে, সে-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
সনির এক মুখপাত্র জানান, সনির কাছে থাকা পপ কিংয়ের গানগুলো হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সনি তাদের সিস্টেম পরীক্ষার সময় এ ঘটনা টের পায়। সিস্টেমটির যে দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা গানগুলো হাতিয়ে নিয়েছে, পরবর্তী সময়ে সে সমস্যার সমাধান করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন