এই লেখাটি আমি সো্নার বাংলাদেশ ব্লগের জন্য লিখি আমার বন্ধুর অনুরোধে আবার এখানে দিলাম।
-------------------------------------------------------------------------------
ব্যারিস্টার নজরুল ভাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলেন,তারপর লন্ডনে আসেন ব্যারিস্টারি পড়ার জন্য এখন তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস করে থাকেন। জামান সলিসিটার নামে একটি আইনফার্মে কাজকরেন আমি উনাকে ব্যাক্তিগতভাবে জানি,গত কয়েকদিন থেকে ব্লগে উনার এটিএন বাংলার টকশোর বিষয়টি খুবই আলোড়ন তুলছে আর তার কারনহলো উনি বাংলাদেশের তৃতীয় রাজনৈতিকদল বাংলাদেশ জামায়াতেইসলামীর যুক্তরাজ্যশাখার মুখপাত্রহিসাবে কাজকরেন এখানে পাঠকের জানার জন্য একটি বিষয় বলেরাখি তাহলো বৃটেনে জামায়াতে ইসলামীর কোন কমিটি নাই যেরকম আওয়ামলীগ,বিএনপি বা অন্যাঅন্য দলগুলোর আছে।আমার জানামতে এখানে দু'জন ব্যারিস্টার জামায়াতের প্রতিনিধি হিসেবে কাজ করে।
আমি লন্ডনে আজদু'বছর ব্যাচেলর হিসেবে আছি এখানে বাংলাদেশের মত বাসায় বাসায় টেলিভিশন চালানো সহজ না তাই ইচ্ছা থাকা সত্বেও অনুষ্ঠান দেখাহয়নাই ইন্টানেটের কল্যানে আজ দেখতে পারলাম। যেকারনে টকশোর উপর কিছুলেখার প্রয়োজন মনে করলাম ব্যারিস্টার নজরুলকে আমি খুবই জ্ঞানি হিসেবে জানি তিনি অনেক পড়ালেখা করেন অন্যদিকে ব্যারিস্টার নিঝুম মজুমদারও একজন জ্ঞানিই বলাছলে দু'জন দুমেরুর ব্যারিস্টার আমি খু্বই উপভোগ করছি এই টকশোটা এখানে বুলবুল ভাই উপস্থাপন করছেন মোটামোটি নিরপেক্ষ থেকে শেষে এসে উপস্থাপক নজরুলভাইকে একটা প্রশ্নকরছেন যেটাএইরকম জামায়াত যখন ক্ষমতায়ছিল তখন কেন যুদ্ধঅপরাধির বিচার করেনি অথবা জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে কি বিচার করবেকিনা নজরুলভাই উত্তর দিলেন জামায়াত একক ভাবে ক্ষমতায়ছিলনা সেই কারনে জামায়াত বিচার করতে পারেনাই শেষের প্রশ্নের উত্তর ছিল যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে বিচার সুন্দরভাবেই করবে, যারা জামায়াত সম্পর্কে মোটামোটি জানে তারা নিশ্চয় জানে জামায়াতে মোটামোটি গনতন্ত্রের চর্চা হয় সেখানে মজলিশে শুরার মধ্যে এই জাতীয় বড় বড় সিদ্বান্ত গুলো নেওয়া হয় ব্যারিস্টার নজরুল একা চাইলে সেটা হবেনা। আমি আশা করছিলাম ব্যারিস্টার নজরুল আরো অনেক গুছালো ভাবে প্রশ্নের উত্তরগুলো দিবে। আরো একটি প্রশ্ন ছিলো ৭১সালের ভূমিকার জন্য জামায়াত অনুতপ্ত কিনা?? কিন্তু ব্যারিস্টার নজরুল একটা বিষয় পরিশ্কার করতে পারেনাই সেটা হলে ৭১সালে কোন ভূমিকা কথা বলা হয়েছিল। রাজনৈতিক সিদ্ধান্ত নাকি খুন,ধর্ষন,সহ অপকর্মের যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয় তাহলে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কার্যক্রমের কারনে বুঝায়ায় তারা ভূল বুঝেই এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে তাদের কার্যক্রম পরিচালনা করে আর যদি খুন ধর্ষন এর বিষয় হয় তাহলে সেটার সাখে জামায়াতের কোন সম্পর্কনাই আর সেই কারনে ৭৩ সালে যে ৩৭ হাজারের বেশী লোককে দালাল আইনে গ্রেপ্তার করা হয়েছে সেখানে জামায়াতের কেউনাই। সুতারাং অনুতপ্ত হওয়ার কিছু নাই। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা ছিল কিন্তু পাঠকের ধৈর্য্যর বিষয়টা চিন্তা করে আর হলোনা ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ ভোর ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



