মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীর রওজায়।
আবর সাগর পাড়ি দেব নাই যে আমার তরী
পাখি নইতো উড়ে যাব ডানাতে ভর করি।
আশা আছে সম্বল নাই করি কি উপায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।
কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী
আমায় নিয়ে যাওনা ও ভাই সঙ্গে লয়ে খানিক।
আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়
আমার সালাম দিও ভাইরে মদিনার বাদশায়।
আমার হইয়া কাঁদিও ভাইরে নবীর রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



