আমরা কি রিক্সাওয়ালাদের সাথে ভাল ব্যবহার করি?
রিক্সায় চড়েনি এমন মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে? ধনীরা হয়ত না চড়তে পারে কিন্তু গরীবদের একমাত্র বাহন রিক্সা। প্রতিদিন চলার পথে শত শত রিক্সা দেখি। নানান রকমের রিক্সা। কিশোর থেকে বৃদ্ধ বয়সের রিক্সা চালক চোখে পড়ে। রিক্সা চালাতে কোন প্রাতিষ্টানিক শিক্ষার প্রয়োজন হয় না। রিক্সা চালকের কোন লাইসেন্স নেই। কিছু কিছু এলাকা ছাড়া যে যেখানে খুশী রিক্সা চালাতে পারে। রিক্সা চালাতে কোন তেল লাগে না। শুধুমাত্র হাত আর পা দুটো ঠিকভাবে কাজ করলেই চলে। আর রিক্সা চালকদের অবশ্যই শক্তির প্রয়োজন আছে। তাই তাদেরকে রিক্সা চালাতে গিয়ে কিছুক্ষন পর পর খেতে হয়।
۞۞۞ রিক্সা চালকদের সাথে আমরা কি রকম আচরণ করি? ۞۞۞
গ্রাম অঞ্চলের রিক্সাওয়ালারা পরিচিত বলে কেউ " এই রিক্সা যাবে/যাবি? বলে না। কিন্তু শহরে রিক্সাচালকরা অপরিচিত বলে আমাদের দেশের কিছু কিছু মানুষ বিশেষ করে স্কুল-কলেজ-ভার্সিটির ছেলে-মেয়েরা খালি রিক্সা দেখলেই বলে-" এই খালি যাবে/যাবি? বা এই রিক্সা যাবে/যাবি? রিক্সা কি কথা বলতে পারে? বাপের বয়স/ভাইয়ের বয়সী রিক্সাচালককে তুই-তুকারী শব্দ বলা কি ঠিক? আমরা কি বলতে পারি না, রিক্সাওয়ালা চাচা/ভাই যাবেন?
۞۞۞ ভাড়া নিয়ে বাড়াবাড়িঃ ۞۞۞
অনেকে খালি রিক্সা দেখলেই চালককে কিছু না বলে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা কোথায় যাবেন জিজ্ঞেস করলে উত্তর দেয়, "এই তো সামনে"। কিন্ত সামনের পথটা কোথায় গিয়ে শেষ হবে রিক্সাওয়ালা জানে না। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে অনেক সময় ঝগড়া শুরু করে দেয়। আর যাত্রী ভাড়া না দিয়ে বা কম ভাড়া দিয়ে চলে যায়। রিক্সাওয়ালা অসহায়ের মত তাকিয়ে থাকে।
۞۞۞কিছু ফ্রি টিপসঃ۞۞۞
۞ রিক্সায় ওঠার আগে কোথায় যাবেন বলুন।
۞ ভাড়া কত দিতে হবে জেনে নিন।
۞ কয়জন যাবেন তাও বলুন।
۞ রিক্সাওয়ালাকে বসিয়ে রেখে পথের মধ্যে আড্ডা দেয়া উচিত নয়।
۞ ভাংতি টাকা নিয়ে রিক্সায় উঠুন।
۞ উচু রাস্তার দিকে চলার সময় রিক্সা থেকে নেমে পড়ুন।
۞ প্রয়োজনে রিক্সাওয়ালাকে সাহায্য করুন।
۞ রিক্সাওয়ালার সাথে ভাল আচরণ করুন।
۞ তাদের গায়ে হাত তুলবেন না।
۞۞۞ সাবধানতা অবলম্বন করুনঃ۞۞۞
অনেক ছিনতাইকারী রিক্সাওয়ালা সেজে রিক্সা চালায়। তারা নারীদেরকে টার্গেট করে থাকে। তাই রিক্সায় ওঠার আগে রিক্সাওলাকে ভাল করে দেখে নিন। সন্দেহ হলে অন্য রিক্সা নিন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



