![]()
•মুহিব
•আকরাম
•আমিনুর রহমান
•নিঃশব্দ শিশির!
•সেকেতুরে
•সুলতানা শিরীন সাজি
•সিটিজি৪বিডি
•নেক্সাস
•আরািফন
=============================
হঠাৎ আমার পরিসংখ্যান দেখে অবাক হলাম। মনে হচ্ছে খুব দ্রুত পাঁচটি বছর জীবন থেকে হারিয়ে গেল। অন লাইনে বাংলা ব্লগ আসার আগে হাতে গোনা মাত্র কয়েকটি পত্রিকা পড়ার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে প্রতিটি পত্রিকা অন লাইনে পড়া যায়। প্রবাসে আগে দেশ থেকে পত্রিকা-ম্যাগাজিন আসত। এখন আর চোখেই পড়ে না। কেউ আর টাকা দিয়ে পত্রিকা পড়ে না। সবাই মোবাইলে-কম্পিউটারে পত্রিকা পড়ে দেশ বিদেশের খবরা-খবর জানতে পারছে।
আমরা প্রবাসীরা এক সময় খুব হতাশায় ভুগতাম। দেশের খবরা-খবর জানার জন্য বাংলা টিভি চ্যানেলের উপর নির্ভর করতে হতো। বর্তমানে অন লাইনে যাবতীয় খবর পাওয়া যায়। সেই সাথে ব্লগ সাইটের মাধ্যমে আরে নতুন নতুন খবর জানতে পারছি। এই ব্লগ সাইটের মাধ্যমে দেশ-বিদেশে বসবাসরত অনেকের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে বন্ধূত্ব হয়েছে। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে। সামুতে এক সময় অনেক মন্তব্য আসত্। বর্তমানে ব্লগারের সংখ্যা বেশী হওয়াতে পোষ্টও বেশী আসছে। যার ফলে প্রথম পাতা থেকে দ্রুত পোষ্টগুলো চলে যায়। অনেক গুরত্বপূর্ন পোষ্টও পাঠক শূন্য ও মন্তব্য শুন্য থেকে যায়। এতে করে ব্লগাররা লিখতে উৎসাহ হারিয়ে ফেলে-----তাই আসুন আমরা ভাল কিছু শেয়ার করি। পোষ্টে মন্তব্য করে উৎসাহিত করি। আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করি।
হ্যাপি ব্লগিং------------------
--------------------------------------------------------------
আমার পরিসংখ্যানঃ
ব্লগার পরিসংখ্যান•
পোস্ট করেছেন: ৩৩৬টি
•মন্তব্য করেছেন: ১১৪৫৭টি
•মন্তব্য পেয়েছেন: ৫৫৭৫টি
•ব্লগ লিখেছেন: ৫ বছর ২ মাস
•ব্লগটি মোট ২৭৯৯২৪ বার দেখা হয়েছে
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




