টুয়েন্টি-২০ বিশ্বকাপ থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং। ওয়ানডে ও টেস্টে পারফরমেন্স ধরে রাখার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। টি-২০ থেকে অবসর নিলেও অষ্ট্রেলিয়া দলের হয়ে ওয়ানডে ও টেস্টের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। বিবৃতিতে পন্টিং বলেন, অনেক চিন্তা ও বিবেচনা করে আমি এ সিদ্ধান্তে এসেছি। তিনি বলেন, ‘লন্ডনে পঞ্চম টেস্ট শেষে আমি বলেছি যতদিন সম্ভব টেস্ট খেলা চালিয়ে যেতে চাই, আর টি-টুয়েন্টি থেকে অবসর নিলেই আমি তা করতে পারব।’ তিনি বলেন, ‘অষ্ট্রেলিয়া যখন টি-টুয়েন্টি খেলবে তখন আমি তাসমানিয়ার কেএফসি’র হয়ে কোন টিমে থাকব এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্সের সাথে যোগাযোগটা পূর্ণ করব। ক্রিকেট অষ্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার জেমস সাদারল্যান্ড বলেন, ‘রিকির সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং আমরা কারণটা বুঝতে চেষ্টা করছি। এ কথা সত্যি যে টি-টুয়েন্টির জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি, তবে এর ফলে অষ্ট্রেলিয়া দলে অন্যদের সুযোগ হবে এবং তারা অভিজ্ঞতা অর্জন করবে।’ টি- টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৯৮ ছাড়া তেমন কোন উল্লেখযোগ্য পারফরম্যান্স না থাকলেও পন্টিংয়ের উপস্থিতি অষ্ট্রেলিয়া ক্রিকেটের জন্য এক অনিবার্য মাইলফলক। বর্তমান ওয়ানডে দলের সহঅধিনাক মাইকেল ক্লার্ক টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন। এ বছর জুনে ইংল্যান্ডে টি-টুয়েন্টিতে ওয়েষ্ট ইন্ডিজ ও শ্রীলংকার কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর থেকেই পন্টিংয়ের অবসরের বিষয়টি বেশ জোরেশোরই আলোচিত হয়ে আসাছিল। খবর ফোকাস বাংলার।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।