somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরীতে কেউ পুকুর ভরাট করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : মেয়র ।। কর্পোরেশনের কোন জায়গা অবৈধ দখলে রাখতে দেয়া হবে না

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বৃহস্পতিবার সিটি কর্পোরেশনস্থ কে.বি আবদুস ছাত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কর্পোরেশনের ৪১টি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, কর্পোরেশনের সচিব মো কামরুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. অনুপম সাহা, প্রধান প্রকৌশলী আবুল হাসনাত, সকল বিভাগীয় প্রধান এবং সকল ডিভিশনের নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সভায় সিটি মেয়র বলেন, নগরীতে হাজা-মজা পুকুরের নামে কেউ পুকুর ভরাট করতে পারবে না। এসব কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পানীয় জল সংকট নিরসনে ৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মসজিদ পার্শ্বস্থ পানির রিজার্ভারসহ নলকূপের ব্যবস্থা করা হবে যাতে দরিদ্র জনগোষ্ঠী পানীয় জলের সুবিধা ভোগ করতে পারে। খাল, নালা-নর্দমা পার্শ্বস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গাসমূহ হতে অবৈধ দখল উচ্ছেদপূর্বক সংরক্ষণ উন্নয়নের জন্য সচেষ্ট হতে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, কর্পোরেশনের কোন জায়গা অবৈধ দখলে রাখতে দেয়া হবে না। নগরীতে প্রসূতি মায়ের সূচিকিৎসার কথা বিবেচনা করে কর্পোরেশন পরিচালিত ৫টি মাতৃসদনের উন্নয়ন সুব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হবে। এ লক্ষ্যে কাউন্সিলরদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। শীঘ্রই মেমন মাতৃসদন ইউনিট-২ উদ্বোধন করা হবে বলে জানানো হয়। নগরীতে কর্পোরেশনের স্কুলসমূহ সুপরিচালনায় কাউন্সিলরদের সাথে সমন্বয়, এলাকায় আলোকায়নে সংশ্লিষ্ট বিভাগকে এক মাসের মধ্যে উদ্যোগ গ্রহণ এবং কাউন্সিলরদের তত্ত্বাবধানের জন্য বলা হয়। ক্রীড়া ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সাম্প্রতিক ফলাফল সন্তোষজনক নয় উল্লেখ পূর্বক ক্রীড়া দলের পুনঃগঠনসহ মূল্যায়নের নিরীখে মেয়রের নির্দেশনায় কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্ষা মৌসুমে সম্ভাব্য সৃষ্ট দুর্ভোগ লাঘবে খাল, নালা-নর্দমার মাটি উত্তোলন তথা খননেন লক্ষ্যে জরুরী ভিত্তিতে ১৫টি এসকেভেটর ভাড়ায় নিতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্পতম সময়ে ওয়ার্ড ওয়ারী সড়ক উন্নয়ন প্রকল্প উপস্থাপনের জন্য কাউন্সিলরদের উদ্যোগী ভূমিকা নিতে বলা হয়। সরকার প্রদত্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য রেশনিং কার্ড বিতরণ ও তালিকা প্রণয়নে সমন্বিত উদ্যোগ নিতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান। এছাড়া হাট-বাজারসমূহে ইজারা অনুমোদন, আগামী ২ মার্চ কর্পোরেশনের উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (স) পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নামজারি হিস্যাভাগ, বিগত সাধারণ সভার কার্যবিবরণী ও স্ট্যান্ডিং কমিটিসমূহের কার্যবিবরণী বিস্তারিত আলোচনা অনুমোদন করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির

এবার এই লেখাটি পড়ুন।এবার স্কুল মাঠে সিটি কর্পোরেশনের আবাসিক প্লট নির্মাণের উদ্যোগ ।। মাঠ ও স্কুলের মাঝখানে তৈরি করা হয়েছে রাস্তা, এলাকাবাসীর উদ্বেগ
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×