"খুন হয়ে যাওয়ার জন্য চমৎকার আবহাওয়া বাইরে,
বারান্দায় চোখের পাপড়ি ভিজিয়ে খুন হওয়া,
ঠান্ডা স্বাস্থ্যকর বাতাসে একটি সিগারেটের জন্য খুন হওয়া,
আলকাতরা কালো অন্ধকারে ডুব দেওয়ার জন্য খুন হওয়া,
উগ্র দর্শন আর আদর্শের জন্য খুন হওয়া,
বাতাসে লাশের গন্ধে খুন হওয়া,
চতুর মিথ্যার আড়ালে একটি সফেদ সত্যের খুন হওয়া.......
অথবা,
খুন হয়ে যাওয়া খুনে বাতাসে আরেকটি বার খুন হওয়া।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




