নতুন ভোটার আইডি কার্ডে পেশা হিসাবে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিবিসি অনলাইন এ তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশে পতিতাবৃত্তি আইনত বৈধ হলেও এখনো পর্যন্ত এই কাজকে স্বীকৃতি দেয়া হয়নি। এদিকে পতিতাদের নিয়ে কাজ করেন এমন কিছু ক্যা¤েপইন গ্র“প নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এতে বিভিন্ন অফিস এবং সরকারি কর্মক্ষেত্রে যৌন কর্মীদের সমস্যা লাঘব হবে। যৌন কর্মীরা বছরের পর বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অবমাননা ও হয়রানির স্বীকার হচ্ছে। কিছু দাতা সংস্থা জানিয়েছে, যৌন কর্মীরা পুলিশ এবং খদ্দেরদের হাতে পর্যন্ত অপমানিত, কলঙ্কিত ও প্রহৃত হয়ে থাকে। তাদের মতে, এ পেশায় মহিলারা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে এবং সমাজে তাদের আরো বেশি করে অধিকার দেয়া জরুরি। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, যৌন কর্মীরা ভোটার আইডি কার্ডে পতিতাবৃত্তিকে তাদের পেশা হিসাবে উল্লেখ করতে পারে। তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই বিষয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।’ এ পর্যন্ত ভোটার আইডি কার্ডে ২৫টি পেশা স্বীকৃতি পেয়েছে। কিন্তু নতুন করে আরো বেশ কয়েকটি পেশা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিক, পুরোহিত ও মানবাধিকার কর্মীদের পেশা। প্রসঙ্গত, বাংলাদেশে পতিতাদের নিয়ে কাজ করেন এমন ক্যা¤েপইন গ্র“পগুলোর হিসাব মতে, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে প্রায় দুই লাখের মতো পতিতা এবং অগণিত বেশ্যালয় রয়েছে।
বাংলাদেশে পতিতাদের পেশার স্বীকৃতি দেয়া হবে: ইসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।