১৮ মাস পর ব্রাজিল দলে ফিরছেন রোনালদিনহো
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক ক্যারিয়ার যেন শেষই হতে বসেছিল রোনালদিনহোর। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৯ সালের এপ্রিলে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফার সাবেক এই বর্ষসেরার ওপর আস্থা রাখেননি কার্লোস দুঙ্গা। আস্থা পাননি বিশ্বকাপের পর দুঙ্গার স্থলাভিষিক্ত হওয়া মানো মেনেজেসেরও। নতুন কোচের প্রথম পছন্দের দলে ছিলেন না তিনি। তবে দীর্ঘ ১৮ মাস পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন এই তারকা। আগামী ১৭ নভেম্বর কাতারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ, সেই ম্যাচে রোনালদিনহোকে ফিরিয়ে এনেছেন মেনেজেস।
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদিনহোকে ২৩ সদস্যের দলে রাখা প্রসঙ্গে মেনেজেস বলেন, ‘সে খুব ভালো ফর্মে আছে। আশা করছি, ব্রাজিল দলে নতুন উদ্যম এনে দেবে রোনালদিনহো।’ এর পর ব্রাজিলের কোচ বলেন, রোনালদিনহো এমন একজন খেলোয়াড়, যাকে সবাই দেখতে চায়। ভালো আক্রমণে তাঁর জুড়ি নেই। মিলানে মধ্যমাঠে খেলানো হলেও প্রত্যাশার চেয়েও বাড়তি কিছু দেয় রোনালদিনহো। এ জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে তাঁকে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন