অপেক্ষার প্রহসন
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাঁদাতে আসিনি, অস্তিত্বটুকু জানাতে এসেছি
চেয়ে দেখ হাসির আড়ালে এক বুক দীর্ঘশ্বাস
দু’চোখে অপেক্ষার লম্বা খতিয়ান।
প্রহরে প্রহরে বেদনার ঘণ্টা জানান দিয়ে যায়
ভালবাসি ভালবাসি এবং ভালবাসি
এ কারণেই হতাশার ঠোঁটে প্রত্যাশার হাসি।
নৈকট্যের চাদর মুড়ি দিয়ে রাত ঘুমায়
গভীর থেকে নিঃসরিত সব অন্ধকার
অপ্রাপ্তির ব্যর্থতায় মলিন ফুলের পাপড়ি
নতুন ভোরের প্রথম আলোয় ঝলসে উঠবে বলে।
কাঁদবার আর কাঁদাবার অপেক্ষা একই সূত্রে বাঁধা
এখানেও গোপনে প্রতিষ্ঠিত হয়েছে অধিকার
নীরবে চুপিসারে নিজেকে করেছ সমর্পণ
কাঁদবার অপেক্ষা তারই আয়োজন!
অভিমানে প্রশ্রয় দিয়েছ স্বেচ্ছাচারিতা
ভুলে যেওনা জীবন নয় বিরহের কবিতা
যেমন খুশি তেমন সাজাবে, আর দু’কূল ভাসাবে।
আনন্দাশ্রু আর বেদনার অশ্রু দুটিই নোনা
সবখানেই প্রশান্তির আনাগোনা ।
দু’জনের শপথ হয় যদি একমাত্র পথ
সেই চোরাবালিতে প্রতিদিন মরতে চাই!
প্রথম দেখার দিনে ফিরে যেতে চাই
বেদনার নদীতে দিতে চাই ডুবসাঁতার!
জানাতে চাই এখনও দু’জন দু’জনার!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন