somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েটা আমি তোকেই করবো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে তো আমি তোকেই করব! তোর অন্য কোথাও বিয়ে হয়ে গেলেও তোকে নিয়ে এসে আবার বিয়ে করব!!
তখনই হয়তো একটা গাড়ি থাকবে না আমার। তাতে কি! ভাড়া করব ...
একটা ছাই কালারের মার্সিডিজ বেনজ ভাড়া নিব। যেদিন বিয়েটা করব সেদিন রাতেই আমি আবার তোকে নিয়ে পালাবো। সবাই আমাদেরকে রুমে ঢুকিয়ে যখন শান্তির ঘুম ঘুমাবে তখনই চুপ করে আমি আর তুই বাসা থেকে বের হয়ে আসবো। সাঁই করে গাড়ি নিয়ে টান দিয়ে চলে যাব ঢাকা চিটাগাং হাইওয়ে তে।
ঢাকা ভার্সিটির অমর একুশে হলের সামনে থেকে মেয়র হানিফ ফ্লাইওভারের একটা মাথা শুরু হয় জানিস? ওই ফ্লাইওভারের উপর উঠেই গাড়ির কাঁচ নামিয়ে দেব। একসেলেরেটরে পা চাপিয়ে মূহুর্তেই স্পীড ১৬০ কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। প্রবল বাতাসে তোর চুল পতপত করে উড়বে, শারীর আঁচল বেপরোয়া আচরণ করবে, খোলা জানালা দিয়ে হুঁশ হুঁশ করে আমাদের গাড়ির ভেতর শহরের বিষাক্ত বাতাস প্রবেশ করবে আর তুই শক্ত করে আমার কোটের হাতা মুঠ করে ধরে থাকবি। দুজন মানুষ পাশাপাশি বসে থাকব কিন্তু দুজনের ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করবে। দুজনেই দেখব গোটা ঢাকা শহর একবার তলিয়ে যাচ্ছে আর একবার জেগে উঠছে...
যাত্রাবাড়িতে ফ্লাইওভারের মাথাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা পেট্রোল পাম্প আছে। নাম মেট্রো ফিলিং স্টেশন। মাত্র সাড়ে তিন মিনিটে আমরা এত্ত লম্বা একটা ফ্লাইওভার পার হয়ে আসার পর তোকে নিয়ে মেট্রো ফিলিং স্টেশনে থামব। গুনে গুনে ১২০ লিটার পেট্রোল নিয়েই আবার যাত্রা শুরু করব...
আবার শুরু হবে সাইক্লোন, আলোর কাছাকাছি বেগে ছুটব আমরা দুজন। কেউ ধরতে পারবে না, কেউ না...!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×