মায়া এবং ভালোবাসা
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি জানি না কাউকে ভালবাসতে কিংবা কিংবা কাউকে ভাল রাখতে কোন সংজ্ঞা জানা প্রয়োজন কি না।। শুধু জানি এইগুলা করতে শুধুমাত্র মনের প্রয়োজন।। বিশ্বাসের পারদ যখন থার্মোমিটারের সর্বচ্চ পর্যায়ে উঠে যায় ঠিক তখনই মানুষ এই কাজগুলো করতে থাকে।। কিন্তু ঠিক অপর জন ঠিক তার উল্টো কাজটি করে বসে তৎক্ষণাৎ।। অপর প্রান্তের মানুষ তখন ভাবতে থাকে যে সে তো আমার হয়েই আছে তাকে এতটা প্রয়োজন ভাবার দরকার নেই।। আপনি জানতেও পারবেন না মানুষটি কি পরিমান ইচ্ছা নিয়ে আপনার জন্য রাতের পর রাত জাগে শুধু আপনার থেকে একটি "শুভ রাত্রি" শুনবার জন্য, কত সকাল সে আগে উঠলেও আপনি ঘুম ভাঙ্গান নি বলে আবার ঘুমিয়ে যায়।। আপনি জানতেও পারবেন না।। কারন আপনারা মায়ার জালে তাদেরকে বন্দি করে ফেলেন।। আপনাদের কাছে "মায়া" জিনিষটা খুব হাস্যকর রকমের কথা।। যখন আপনাদেরকে তারা সর্বচ্চ টুকু দেবার পরেও কোন কারন ছাড়াই তাদের হাতটি ঠিক মাঝপথে ছেড়ে দিয়ে আরেকজনের হাতে হাত রেখে জোছনায় গা ভাসান, ঠিক তখন অপর প্রান্তের মানুষ মরে যাবার ইচ্ছা পোষণ করতে থাকে মনে মনে, কেউ চলে যায় অপারে কেউ থেকে যায় এপারেই এক বুক সমান ভালোবাসা আর কষ্ট নিয়ে।। স্লিপিং পিল, গাঁজা, সিগারেট, মদ তখন তাদের বন্ধু হয়ে যায়।। আর এইভাবেই কেটে যেতে থাকে হাজার বছরের পুরোনো প্রত্যেকটি রাত।। তাদের সেই রাতের কোন হিসাব থাকে না, হিসাব থাকে শুধু তাদের চোখের জলের।। আর জল সে আর বিধাতা ছাড়া কেউ দেখবার সামর্থ্য রাখে না।।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন