somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষার দীর্ঘ প্রহর...

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাত্রই তোমার সাথে কথা বললাম।তুমি এখনও আমার সাথে কথা বলার সময় তোমার সেই ভাব(!!!!) নিয়াই থাকো, খুব মজা লাগে আমার।তোমার এই ভাবের কারণেই তোমাকে এমন পাগলের মতোন ভালোবাসছিলাম আমি!দেখতে দেখতে কেমন করে জানি এতোটা সময় পার হয়ে গেল,টের পেলাম না কিছুই।তোমার সাথে ফোনেই আমার পরিচয়,প্রথম দিককার কথা কি তোমার মনে আছে???তোমার সাথে চুটিয়ে এক বছর ফোনে কথা বলেছি,তখন আমি সবে মাত্র ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি আর তুমি পড়া শেষ করে মাত্র চাকরিতে জয়েন করেছ।আমিতো তোমার প্রেমে পুরাই দিওয়ানা হয়ে বসে আছি, কিন্তু তুমি পুরাই বাইম মাছ,কিছুতেই ধরা দিচ্ছ না।আর আমার এই দিকে জান যায় যায় দশা।খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ভ্যালেন্টাইন্স ডে'র জন্য,তোমাকে সে দিন ই বল্বো মনের কথা।২৪ তারিখে যখন তোমাকে অনেক সাহস করে ফোনে বললাম "I L০ve You" ও পাশ থেকে তোমার যে কি হাসি, আর এদিকে আমার ধরণী দ্বিধা হও দশা। তুমি সে দিন প্রথমবারের(এর পরও আরো ক'বার তোমাকে প্রেম নিবেদন করে আমি ব্যর্থ হয়েছি!!!) মতোন আমাকে ফিরিয়ে দিয়েছিলে সেদিন ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, তোমার কথা ভেবে আর মন খারাপ করবো না, চোখের পানি ফেলবো না, তোমাকে ফোন করবো না...কিন্তু পারিনি।

তোমাকে আবার ফোন করে তোমার সাথে কথা বলা শুরু করলাম......আসলে আমার সব কিছুতেই তুমি এমন ভাবে মিশে গিয়েছিলে যে আমি কিছুতেই তোমাকে ভুলে থাকতে পারতাম না।এই কারণেই ভাবলাম তোমাকেই নিয়েই থাকবো,পড়াশোনা করবো, যা আছে কপালে তাই হবে।আমার চারপাশে তোমার একটা আবহ তৈরি করে নিলাম,সারাদিন মনে মনে তোমার সাথে কথা বলা শুরু করে দিলাম, বই খাতায় তোমাকে চিঠি লেখা শুরু করলাম...।।এরকম আরো অনেক কিছু যা আমার বয়সের একটা মেয়ে কখনোই করবে না।অফিসের ঝামেলার কারনে তোমার যখন খুব মেজাজ খারাপ থাকতো তখন তোমার সাথে কথা হলে মাঝে মাঝে তুমি খুব বিশ্রি ভাষায় ঝগড়া করতে আর আমি সারা রাত কান্না করে বালিশ ভিজাতাম, তুমি সকালে ফোন করে সরি বললেই আমি আবার খুশি।তোমার ফোনের অপেক্ষা করা,তোমার জন্য টেনশন করা, তোমাকে মিস করা, পড়াশোনা করা...সব কিছু মিলিয়ে খুব একটা খারাপ ছিলাম না।তোমাকে কখোনো পাব না জেনেও তোমার সাথে কথা বলতে পেরেই খুশি ছিলাম।তোমার সাথে যতক্ষন কথা বলতাম মনে হতো তুমি আমার পাশেই আছো। তোমাকে কখনো দেখি নি কিন্তু তারপরও মনে হতো তোমাকে আমি চিনি, খুব ভালো করে চিনি...তোমার জন্য আমার লাগামহীন ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো।সব কিছুই তুমি জানো, আমার সব কিছুর একমাত্র সাক্ষী তুমি!!!এভাবেই কেটে গেল চার বছর।তুমি আমাকে এর মাঝে অনেক বার বলেছ যেন তোমাকে ভুলে যাই,বিয়ে করে সংসারী হই,আর আমি তোমার কথা গুলো শুনতাম আর চোখের পানি ফেলতাম।কিছুদিন পর দেখলাম আমার খুব কষ্ট হলেও আর চোখে পানি আসছে না...তুমিও আমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেলে।

তারপর কি হলো???একদিন শবে বরাতের রাতে তুমি আমাকে বুঝিয়ে বললা যে আমার সাথে কথা বললে নিজেকে তোমার অপরাধী মনে হয়,আমাকে কিছু দিতে পারবা না ভেবে তোমার ভীষণ কষ্ট হয়,আমাকে বিয়ে করতে পারবা না ভাবলে তোমার মরে যেতে ইচ্ছে করে।এর সমাধান একটাই, তোমার সাথে আমি যেন নিজ থেকেই কথা বলা বন্ধ করে দেই...ওই দিন ফোন রাখার পর সারা রাত ধরে প্ল্যান করেছিলাম সুইসাইড করবো...কিন্তু পারিনি, অতো সাহস আমার নাই!নিজেকে তখন নিজেই বোঝালাম।বহু কষ্টে পড়াশোনায় মন দিলাম।তোমার সব মেসেজ ডিলিট করলাম,নাম্বার ডিলিট করলাম,তোমাকে লেখা সব চিঠী ছিড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিলাম...কতো কিছু লিখেছিলাম তোমাকে,কতো স্বপ্নের কথা,কতো অভিমানের কথা,আহ্লাদের কথা,কতো ঝগড়ার কথা...সব কিছু বাতাসের সাথে মিলিয়ে গেল।হুট করেই যেন আমার বয়স এক লাফে ২৩ থেকে বেড়ে ৩৩ হয়ে গেল! মনে হলো আমার ভালোবাসার মূল্য যে বুঝলো না তার জন্য আমি কেন আমার নিজেকে কষ্ট দিব?আমার মতোন করে আমিতো তোমাকে ঠিকই এতোগুলো বছর ভালোবেসে গেলাম।আমাকে তুমি ভালোবাসতে পারোনি এটা তোমার ব্যর্থতা।কাদবে তো তুমি যখন আমি অন্য কারো হয়ে যাবো তখন,আমার কাদার দিন শেষ।

তারপর কি হলো???্টানা তিন মাস তোমার সাথে কথা বলিনি,মাঝে তুমি আমাকে ঈদের দিন ফোন করছিলা কিন্তু আমি রিসিভ করিনি।খুব ইচ্ছে করছিলো তোমার সাথে কথা বলতে কিন্তু বলিনি।তোমার কি মনে ওই সময় গুলোর কথা???আমি ভাবলে এখনো আমার নিজেরই বিশ্বাস হয় না যে কি করে আমি এতোগুলো দিন তোমার সাথে কথা না বলে থেকেছি!!!বাসায় বিয়ের প্রস্তাব আসলেই মাথাটা খারাপ হয়ে যেত।ভালোবাসলাম তোমাকে আর এখন কিনা ঘর করতে হবে অন্য একজনের সাথে???কোনো না কোনো অজুহাতে বিয়ের প্রস্তাবে মানা করে দিতাম।আর মনে মনে আল্লাহ কে ডাক্তাম যেন উনি আমার মন থেকে তোমার ভাবনাটা কোনো এক অলৌকিক উপায়ে মুছে দেন।এর মাঝে আবার তোমার ফোন।মন বলছে "receive the call"আর মাথা বলছে " ignore the bull shittt!"তুমিতো আমাকে চেনোই তোমার ফোন উপেক্ষা করার মতোন সাহস আমার নাই।
হ্যালো
-যাক বাবা!তুমি বেচে আছো।আমিতো ভাবসিলাম তুমি সুইসাইড খাইসো
ফোন করছো কেন?
-তুমি কি মহিলা পুশিস হিসে্বে যোগ দান করছো নাকি?তোমার ওই ন্যাকা ন্যাকা ভয়েস টার কি হলো?
(আমি তখন রাগে দুঃখে পুরাই আটোম বোমা হয়ে আছি, যে কোনো সময় ফেটে যাবো!!!)
-কথা বলছো না কেনো?খুব রেগে আছো আমার উপর?আচ্ছা রাগলে তোমাকে কি মিষ্টি কুমড়ার মতোন লাগে নাকি চাল কুমড়ার মতোন লাগে???
(আমি গাধী নিজেকে আর আটকে রাখতে পারলাম না...)
এতোদিন পর মনে হইসে আমার কথা?আমি তোমাকে আর ভালোবাসি না।আমার বিয়ে ঠিকঠাক।
-তোমার মতোন বোচা নাকের মেয়ে রে কে পছন্দ করলো?ভদ্রলোক কি কানা নাকি?
জ্বিনা কানা হবে কেন? অনেক সুন্দর দেখতে আর আমাকে খুব ভালোবাসবে, অনেক গিফট কিনে দিবে বলছে।
-মিথ্যা কথাটাও তো ঠিক মতোন বলতে পারো না।তোমারে বিয়া করলেতো আমার পুরাটাই লস কিন্তু না করেও তো উপায় নাই।
আমি এই প্রথমবারের মতোন তোমার ফোন কেটে দিলাম।নিজের কান কেই বিশ্বাস করতে পারছিলাম না।কি শুনলাম আমি?তুমি কি আমকে বিয়ে করার কথা বললা???আমি হাসবো না কাদবো বুঝতে পারছিলাম না।হঠাত করেই পুরো মাথাটা ফাকা হয়ে গেল।এমন সময় তোমার মেসেজ এল।
''pls send ur pics in my gmail acc.amma want 2 see u !!!:p um going abroad next month 4m office.dn't 4get to send the list of stuffs u need 4 our wedding.teke care of ur self bcz 4m nw u r my BOU"
পাঠক, এই ছেলে্টা আমাকে পাক্কা পাচ বছর অপেক্ষা করাইসে কিন্তু আমি ওকে মাত্র ১০ মিনিট অপেক্ষা করাইসি।আরে ভাই ছবি সিলেক্ট করতে আর মেইল করতে মাত্র দশ মিনি্ট তো কিছুই না। আমার অপেক্ষার পালা আর কিছু দিনের মধ্যেই শেষ হবে।মহাশয় অফিসের কাজে আপাতত দেশের বাইরে আছেন এবং আমার পাঠানো ইয়া লম্বা লিস্ট অনুযায়ী শপিং করতে গিয়া হিমশিম খাইতেসেন।তার সেই ভাব এখন ও আছে।আরতো কয়টা দিন ভাব ধরুক এর পর উনি বুঝবেন কতো ধানে কতো চাল!!!সবাই দোয়া করবেন আমাদের জন্য।আর একটা কথা মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনো আমাদের নিরাশ করেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×