somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন আঁকা রঙ পেন্সিল

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে।দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল।তবু থামাথামির নাম নেই।জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে গরম কফির কাপে চুমুক দিতে মন্দ লাগছেনা।যদিও আমার নাম রোদেলা তবুও কেন যেন বৃষ্টিকে আমি ভীষণ ভালবাসি।ভালবাসি রঙ পেন্সিল।নানা রঙ এর আচড়ে সাদা ক্যানভাসটাকে রাঙ্গিয়ে দিতে দারুন ভাল লাগে আমার।আর এদের সবার চাইতে যাকে বেশি ভালবাসি সে হল জয়।জয় আমার ছোটবেলার বন্ধু।একসাথে খেলতে খেলতে,ঝগড়ায় আর খুনসুটিতে কখন যে জয় আমাকে জয় করেছে নিজেই জানিনা।কখনই বলা হয়নি ওকে ভালবাসি।কি করেই বা বলব ? সে কি আর কোন সুবোধ বালক ? একদন্ড চুপচাপ থাকার পাত্র নয় সে।সারাক্ষণ এত দস্যিপনা করে সে মনে হয় যেন মনুষ্য সাইক্লোন।শুধুই ছুটে বেরালো।কখনো আমায় একটু বোঝার চেষ্টা করলনা।ভীষণ অভিমান হয় মাঝে মাঝে।ওর কথা ভাবতে ভাবতে এতক্ষণ খেয়ালই করিনি জানালা দিয়ে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে আমায়।কফির কাপটাও খালি।সরে এসে পাশের টেবিল এ কাপটা রাখলাম।প্রতিদিন এরকম পড়ন্ত বেলায় একবার এসে আমাকে জ্বালিয়ে যায় জয়।আজও হয়তো আসবে।ভাবলাম ও আসার আগেই ক্যানভাসটাকে রাঙ্গিয়ে দেই।হাতে তুলে নিলাম রঙ পেন্সিল।মনের সবটুকু মাধুরি ঢেলে দিয়ে আঁকতে লাগলাম বৃষ্টির ছবি।এতই ডুবে গিয়েছিলাম ছবি আঁকায় যে খেয়ালই করিনি কখন জয় এসেছে।হঠাৎ বিকট এক চিৎকারে ও আমাকে ভয়ানক ভাবে চমকে দিল।পিছলে গেল আমার হাত।এতক্ষন ধরে পরম মমতায় আঁকা ছবিটা আমার একদম নষ্ট হয়ে গেলো।কেন জানিনা নিজেকে সামলাতে পারলাম না।ভীষণ রাগ হল ওর ওপর।যে আচরণ টা ওর সাথে কোনদিন করিনি সেটাই করলাম।চিৎকার করে বললাম,''কেন আসিস আমাকে জ্বালাতে ? তোকে দেখতে চাইনা আমি।দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।আর কখন আসবিনা।''
অবাক হয়ে দেখলাম এত দুরন্ত ছেলেটা একটা কথাও না বলে অদ্ভুত শান্ত ভাবে ঘর থেকে বের হয়ে গেল।

আর তারপর থেকে সাতদিন কেটে গেছে।এর মাঝে জয় একবারও আসেনি।বারবার ওর সেলফোনে কল করেছি।ফোনটা বন্ধ।সেদিনের মত আজও বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।বৃষ্টি হচ্ছে আমার মনেও।বালিশে মুখ বুজে কাঁদছি আমি।ও কি আর আসবেনা আমার কাছে ? কি করে ওকে না দেখে থাকব আমি ?

হঠাৎ সিঁড়ির ধার থেকে ভেসে আসলো ওর কন্ঠ।রোদেলা.....................।বিস্ময়ে বিমূঢ় আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম।জয় এসে ঢুকল ওর চিরন্তন দুরন্ত মূর্তিতে এগিয়ে এল আমার কাছে।বিছানা থেকে একহাতে তেনে তুলে দাঁড় করালো আমাকে।তারপর ধীরে ধীরে আমার সামনে বাড়িয়ে ধরল আরেক টা হাত।দেখলাম ওর হাতে সুন্দর এক বক্স রঙ পেন্সিল।স্থির দৃষ্টিতে ও তাকালো আমার চোখের দিকে।এভাবে আর কখনো তাকায়নি।মৃদু হেসে বললো,''রোদেলা এগুলো তোর জন্য।এগুলো দিয়ে তুই ছবি আঁকবি।আর তুই আমার রঙ পেন্সিল হবি ? তোকে দিয়ে আমি স্বপ্ন আঁকবো,আগামির স্বপ্ন।''

খুশির আতিশয্যে কোন্ মতে নিজেকে সামলে নিয়ে অস্ফুট স্বরে বললাম,হবো।

সেদিন থেকে আমি ওর স্বপ্ন আঁকা রঙ পেন্সিল........।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×