somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা গল্প ও বাস্তবতা

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছেলেটি আর সেই মেয়েটির ভালবাসার গল্প । যে গল্পটি বিশ্বাস করার কোন
কারণ নেই । সত্য গল্প, তবুও ।

ছেলেটি স্কুলে পড়ত আর মেয়েটি কলেজে ।

ছেলটি ছিল মুখচোরা আর মেয়েটি চরম বাচাল ।

সকল কালচারাল প্রোগ্রামে ছেলেটি ছিল পেছনের সারিতে বসা এক নিস্ক্রিয়
দর্শক আর স্টেজ মাতাতে মেয়েটির কোন জুড়ি ছিল না ।

ছেলেটির বন্ধু সংখ্যা ছিল খুব সীমিত আর মেয়েটির বন্ধুর হিসাব ছিল না ।

ছেলেটি সরাসরি কোন মেয়ের সাথে কথা বলতে পারত না, ভয়ে আর লজ্জায় । কথা
বলতে গেলেই নাকি তার বুক এবং হাঁটু কাঁপত । আর মেয়েটি ? মেয়েদের চেয়ে তার
ছেলেদের সাথেই বেশি সখ্যতা ছিল ।

ছেলেটি ছিল কল্পবিলাসী । ২৪ ঘন্টাই স্বপ্নের সাগরে সাঁতার কাটত বাস্তবতার
সাথে যেগুলোর কোন মিল ছিল না । আর মেয়েটি ছিল স্বপ্নবিলাসী কিন্তু সেই
সাথে চরম বাস্তববাদী । অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত কিন্তু ছেলেটির মত আকাশ
কুসুম কিছু নয় ।

এভাবেই কেটে গেল বেশ কিছু দিন.....

ছেলেটির পরীক্ষা শেষ হল । তার হাতে এখন অফুরন্ত অবসর । মেয়েটি দ্বিতীয়
বর্ষে উঠল । বাড়ল তার ব্যস্ততা ।

সময় মানুষকে বদলে দেয় । ছেলেটি সবে উড়তে শুরু করল । আর মেয়েটি ব্যস্ত ছিল
নিজকে খোলসে আবদ্ধ করে নেয়ায় ।

তারপর হঠাত্‍ একদিন......

এত অমিল ছিল যাদের মাঝে তাদের মধ্য স্বাভাবিকভাবে পরিচয় হবার কোন উপায়
ছিল না । হলোও তাই । তাদের পরিচয়টা ঘটে অদ্ভুত এক উপায়ে, অনেকটা ভাগ্য
কিংবা বলা যায় দুর্ভাগ্যের প্রতক্ষ্য সহযোগিতায় ।

ছেলেটার জীবনে মেয়েটা ছিল প্রথম মেয়ে বন্ধু । মেয়েটার প্রতি তার আগ্রহের
কমতি ছিল না । আর মেয়েটার ছিল ছেলেটির প্রতি অপরিসীম কৌতুহল । ছিল অজানা
কিছু আবিস্কারের নেশা ।

ছেলেটা বলত কম, শুনত বেশি । আর মেয়েটা শুনত কম, শোনাত বেশি । এই অদ্ভুত
বৈশিষ্ট্যের জন্যই হয়তবা দুজনের বন্ধু হতে দুই দিনের বেশি সময় লাগলো না ।

তাদের দুজনের পরিচয় হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে । কেউ কাউকে চিনে না । তাই
দুজন সম্পর্কে কেউ কাউকে সঠিক তথ্য দিল না । ছেলেটা গোপন করল তার নাম আর
মেয়েট করল তার বয়স !!

ধীরে ধীরে ছেলেটার সবকিছু মেয়েটা কেন্দ্রিক হয়ে গেল । কিন্তু মেয়েটার
সেদিকে নজর দেয়ার সময় ছিল না । কারণ সামনে তার পরীক্ষা ।

ছেলেটির মনে সদ্য প্রেমের হাওয়া জাগতে শুরু করেছে । এমন সময় মেয়েটির
পরীক্ষা শুরু হয়ে গেল । ছেলেটি তার মনে তখনো বিশেষ কোন জায়গা সৃষ্টি করে
নি । তাই ছেলেটিকে না জানিয়েই মেয়েটি তার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে
দিল ।

মেয়েটিকে হারিয়ে হাওয়ায় উড়তে থাকা ছেলেটি মূহুর্তেই মাটিতে নেমে এল । কি
যেন একটা মিসিং । বুকের মাঝে সারক্ষণই হাহাকার করে, বাজে বিরহের বীণা ।
বিষণ্নতায় ছেয়ে গেল ছেলেটির জীবন ।

চার মাস কেটে গেল । ছেলেটি এখন আর আগের সেই কল্পবিলাসী ছেলে নেই ।
নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখী হয়ে স্বপ্ন দেখতেই ভুল গেছে সে । এমন সময় তার
জীবনে ঈদের চাঁদের মত পুনঃআবির্ভাব ঘটল মেয়েটির ।

মেয়েটিকে ফিরে পেয়ে ছেলেটি যেন হাতে আকাশের চাঁদ পেল ! আর দেরি করল না ।
মনের গহীনে জমে থাকা অব্যক্ত সব অনুভূতির কথা মেয়েটিকে বলে দিল ।

মেয়েটি চরম অবাক হল । ছেলেটিকে নিয়ে এমন কিছু কখনোই ভাবে নি সে । সবচেয়ে
বড় ফ্যাক্ট- মেয়েটি ছেলেটির চেয়ে বয়সে বড়, এ কথাটি ছেলেটি এখনো জানে না !
মেয়েটি ঠিক করল ছেলেটিকে সব বলে দেবে ।

সব শুনে ছেলেটির মাথায় আকাশ ভেঙ্গে পড়ল । কিন্তু তার আর পিছনে ফেরার উপায়
ছিল না । এক জীবনে মানুষ তো একবারই প্রেমে পড়ে । ছেলেটি যে মেয়েটিকে না
দেখেই, তার সম্পর্কে কোন কিছু না জেনেই তাকে ভালবেসেছিল । এখন কি করবে সে
? তাকে কিছু করতে হল না । মেয়েটিই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল ।

ছেলেটির মনে দৃঢ় বিশ্বাস ছিল- তার ভালবাসা যদি সত্য হয় তবে মেয়েটি অবশ্যই
তার কাছে ফিরে আসবে । অপেক্ষার প্রহর গুনতে থাকল সে ।

এদিকে ছেলেটিকে ফিরিয়ে দিয়ে মেয়েটির মনে অদ্ভূত এক অনুভূতির সৃষ্টি হল-
যেটার সাথে সে পরিচিত নয় । সে হলপ করেই বলতে পারে এটা ছেলেটির প্রতি তার
সিমপ্যাথি নয় । তবে এটা কি ? তার তো অনেক স্মার্ট স্মার্ট ছেলের সাথে
পরিচয় আছে । কখনো তো কারো প্রতি এই ফিলিংসটি আসে নি । তবে অদেখা, অজানা ঐ
বোকা সোকা ছেলেটার জন্য তার এমন লাগছে কেন ? তবে সেও কি শেষ পর্যন্ত পঁচা
শামুকে পা কাটল ? সেও কি অদেখা ঐ গাধাটার মত তার প্রেমে পড়ে গেল ?

সপ্তাহ তিনেক পর মেয়েটি বুঝতে পারল যে আর একা একা থাকা সম্ভব না । চরম
যুক্তিবাদী হয়েও শেষ পর্যন্ত সব যুক্তি ভুলে আবেগকেই প্রাধান্য দিল সে ।
সব সংকোচ ঝেড়ে পেলে ফোন দিল ছেলেটিকে.....

মেয়েটি অনেক কেয়ারিং ছিল । আর ছেলেটি ছিল অগোচালোর রাজা । কিন্তু মেয়েটার
সংস্পর্শে এসে সে সুঁইয়ের মত সোজা হয়ে গেল সে ! তার কথা-বার্তা, চাল-চলন,
খাওয়া-দাওয়া, লেখা-পড়া সবকিছুই কঠোরভাবে মেয়েটির দ্বারা নিয়ন্ত্রিত হত ।
তবে ছেলেটা এতে মোটেও অসুখী ছিল না । বরং মেয়েটির ভালবাসার এ মধুর শাসন
সে উপভোগই করত ।

শুধু শাসন না, তাদের মাঝে ভালবাসাও চলত সমান তালে । ছেলেটি মেয়েটিকে নিয়ে
নিয়মিত কবিতা লিখত । কিন্তু আবৃত্তি করে শোনাতে পারত না লজ্জায় । টেক্সট
করে দিত । আর মেয়েটি সেই ভালবাসা মাখানো কবিতাগুলো পড়ে প্রাণ খুলে হাসত ।

মেয়েটি ছেলেটিকে তার সুমধুর কন্ঠে গান শোনাত । গোপনে ছেলেটি মেয়েটির তার
কন্ঠ রেকর্ড করে রাখত, যখন মেয়েটির সাথে কথা বলত না তখন শুনবে বলে ।

সময় গড়াল । একসময় দুজনের দেখা হল । তারা কেউই রূপ কথার রাজপুত্র কিংবা
রাজকন্যা ছিল না । ছিল খুব সাধারণ দুজন । কিন্তু সে সাধারণ দুটি মানুষই
একে অন্যের চোখে অসাধারণ হয়ে ধরা দিল । তবে এটাই কি ভালবাসা ? ভালবাসা কি
এমনই হয় ?

সুখের মূহুর্তগুলো বেশিদিন স্থায়ী হয় না । তাদের জীবনেও হল না । মেয়েটার
অনেক স্বপ্ন ছিল ডাক্তার হবার । কিন্তু কোথাও সে চান্স পেল না । ছেলেটার
মাত্রাতিরিক্ত খেয়াল রাখতে গিয়ে তার নিজের স্বপ্নগুলোই আজ বিপর্যস্ত ।
ছেলেটির অবস্থাও খুব ভাল ছিল না । সারাদিন মেয়েটার কথা ভাবতে ভাবতে তার
লেখা পড়াও লাটে উঠার দশা ।

ছেলেটি অনেক স্বপ্ন বিলাসী ছিল । মেয়েটিকে নিয়ে সুখ স্বপ্ন রচনায় ব্যস্ত
ছিল তখন । আর মেয়েটি ছিল বাস্তবাদী । সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল তাদের এই
অসম সম্পর্কের ব্যাপারে । কি হবে তাদের এ ভালবাসার ভবিষ্যত ?

মেয়েটি ছিল তার বাবা মায়ের বড় সন্তান । তার আরো দুটি ভাই বোন ছিল । তাকে
নিয়ে তার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল । সব কিছু সমান তালে আর সামাল দেয়া
মেয়েটির পক্ষে সম্ভব হচ্ছিল না । তাই কঠিন সিদ্ধান্তটি তাকে নিতেই হল ।

মেয়েটি চাইলেই তার বাবা-মা, সমাজের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে গিয়ে তার
ভালবাসার পক্ষে দাঁড়াত পারত । ছেলেটিতো মেয়েটির জন্য সারা পৃথিবীর
বিরুদ্ধেও দাঁড়াতে রাজি ছিল । কিন্তু মেয়েটি এমন কিছুই করল না । তার বাবা
মায়ের ২০ বছরের ভালবাসার সামনে তার ১ বছরের ভালবাসার শক্তি খুব ক্ষুদ্র
ছিল ।

বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেয়েটি নিজের চির অধরা স্বপ্নগুলোকে
বিসর্জন দিল । একদিন ছেলেটি কে ডেকে বলল- ভাল থেকো তুমি । তারপর সেই
ছেলেটির জীবন থেকে চিরতরে হারিয়ে গেল সেই মেয়েটি ।

মেয়েটিকে হারিয়ে ছেলেটি পুরোপুরি দিশেহারা । বেঁচে থাকাটাই তার কাছে
অসহ্য হয়ে উঠেছিল । একবার ভাবল আত্মহত্যা করবে । চোখের পলকেই সব
যন্ত্রনার অবসান ঘটাবে । কিন্তু পরক্ষণেই ভাবল- তার ভালবাসা যদি সত্য হয়
থাকে, তবে মেয়েটা অবশ্যই তার কাছে আবার ছুটে আসবে । তখন যদি তাকে আর
খুঁজে না পায় ?

তাই ছেলেটি সিদ্ধান্ত নিল বেঁচে থাকবে । এবং খুব ভাল ভাবেই বেঁচে থাকবে ।
এক বুক ভালবাসা ও আকাঙ্খা নিয়ে সেই ছেলেটি আজও বসে আছে সেই মেয়েটির ফিরে
আসার প্রতীক্ষায় ।
সে জানে না কবে তার এই প্রতীক্ষার অবসান ঘটবে ?
কবে মেয়েটি তার কাছে ফিরে এসে বলবে- গ্রহণ করবে আমায় ?
আর সে মিষ্টি হেসে তাকে জড়িয়ে ধরে বলবে- ছিলাম তো তোমারই প্রতীক্ষায়......

এই হল সেই ছেলেটি আর সেই মেয়েটির ভালবাসার গল্প ।
জানি, আপনার বিশ্বাস করেন নি । ভাবছেন- এমনও হয় নাকি ?
কিন্তু জেনে রাখুন, সেই ছেলেটি আর সেই মেয়েটিকে আমি অনেক কাছ থেকে দেখেছি
। আমার খুব কাছের মানুষ ছিল তারা ।
বেশ কয়েকবছর আগে ১৪ই ডিসেম্বর, সেই মেয়েটির সাথে সেই ছেলেটির প্রথম দেখা হয়েছিল ।
আমি জানি, প্রতি বছরের মত এ বছরও সে ছেলেটি সারাদিন তাদের প্রথম দেখা
হবার জাগয়াটিতে গিয়ে মেয়েটির জন্য অপেক্ষা করবে আর গভীর রাতে একবুক হতাশা
নিয়ে বাসায় ফিরে আসবে ।
কেউ জানে না কবে তার অপেক্ষার প্রহর ফুরাবে ?
কিংবা আদৌ কখনো ফুরাবে না ।ই ছেলেটি আর সেই মেয়েটির ভালবাসার গল্প । যে গল্পটি বিশ্বাস করার কোন

কিংবা আদৌ কখনো ফুরাবে না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×