somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতি পথে শোনা ঘটনা

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় যাচ্ছিলাম বাসায়, যাত্রাবাড়ী থেকে উঠলাম এক হিউম্যান হলারে। পথিমধ্যে শনির আখড়াতে জ্যাম, যথারীতি যাত্রীদের মাঝে শুরু হল আলোচনা। বিষয়ঃ এই জ্যাম এবং বিবিধ। আমার পাশে বসা এক যাত্রী তখন ফ্লোর নিয়ে বলছেন যে, উনি প্রায় ১৪ বছর কুয়েত এবং সৌদি আরবের বিভিন্ন যায়গায় ছিলেন এবং তিনি তার সেখানকার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করতে লাগলেন। তিনি বোঝাচ্ছিলেন যে সেখানের আইন শৃঙ্খলা পদ্ধতি এবং রাস্তার ট্রাফিক পদ্ধতি খুব উন্নত বিধায় সেখানে জ্যাম হয় না।

এবার আসি মুল গল্পে, পাশের যাত্রীর কুয়েত এবং সৌদি আরবের বর্ণনা শুনে আমার ঠিক উল্টো দিকের যাত্রী মুচকি হাসছিলেন, এক পর্যায়ে তিনি শুরু করলেন …… ভাই, আপনি যেহেতু কুয়েতে ছিলেন, তাহলে বছর চারেক আগের ঘটনা মনে আছে কি? যখন কুয়েতে ৩ বাংলাদেশীকে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছিলো? পাশের যাত্রী বললেন হ্যাঁ, মনে আছে। এবার উল্টো দিকের যাত্রী বললেন যে, আমি ঐ ঘটনার একজন আসামী। সবাই তখন উৎসুক দৃষ্টিতে তাকালাম তার দিকে। তখন তিনি ঘটনার বর্ণনা দিলেন এভাবে … আমি ২১ বছর যাবত কুয়েতে কাজ করি, ঘটনার সময় আমি একটি ক্লিনিং কোম্পানির সুপারভাইজার, আমার অধীনে ১৫৪ জন লোক কাজ করে যাদের প্রায় সবাই বাংলাদেশী।

ঘটনার দিন সকাল ৯ টার দিকে এক কুয়েতি এসে আমাকে বলল যে তার তিনজন লোক দরকার। জিজ্ঞেস করলাম কেন? সে বলল যে তার বাসায় কিছু ময়লা আছে পরিস্কার করতে লোক প্রয়োজন। যেহেতু আমার কোম্পানি ক্লিনিং কোম্পানি, তাই আমি তিন জন ছেলে দিলাম, যাদের একজনের বাড়ী টাঙ্গাইল, একজনের কিশোরগঞ্জ এবং অন্যজনের সিরাজগঞ্জ। ঠিক ১৫ থেকে ২০ মিনিট পর তারা কয়েকটা বড় বস্তা নিয়ে আসে কোম্পানির বড় ডাস্টবিনে ফেলার জন্য। তারা যখন গাড়ী থেকে বস্তাগুলো নামাচ্ছিল ঠিক তখনই পুলিশ এসে হাজির। তিনটা বস্তা চেক করে একটি বস্তার মধ্যে তারা এক ফিলিপাইনি মহিলার খণ্ডিত লাশ উদ্ধার করে। মার্ডার কেসের আসামী হিসেবে ঐ তিনজনকে এবং তাদের সুপারভাইজার ও অনুমতি প্রদানের জন্য আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। ঐ তিন ছেলের কথা অনুযায়ী তারা শুধু ঐ বাড়ীতে গিয়ে বস্তাগুলো তুলে নিয়ে এসেছে। লাশের ব্যপারে তারা কিছুই জানে না। অর্থাৎ লাশ ঐ বস্তায় আগে থেকেই রাখা ছিল। এবং যখন ঐ লাশ নিয়ে তারা আসছিলো তখন ঐ কুয়েতি পুলিশকে ফোন করে দিয়েছিল।

যেহেতু ঐ বস্তায় আমার হাতের কোন ছাপ পায়নি, তাই এই কেস থেকে আমাকে রেহাই দেওয়া হয়েছিলো, কিন্তু হাতের ছাপ থাকায় ঐ তিনজনকে দেওয়া হয় মৃত্যু দণ্ড। আমার কোম্পানি থেকে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে এই কেসে আমাদের পক্ষে উকিল নিয়োগ করা হলেও নির্দোষ হতভাগ্য ঐ তিনজনের মৃত্যুদণ্ড ঠেকানো যায়নি।

এর পর যাত্রী ভদ্রলোক যা বললেন, সে কথা শুনে মনে হল মহান আল্লাহ পাকের বিচার আসলেই নিরপেক্ষ। তিনি বললেন যে, বিশ্বাস করেন ভাই যেদিন ঐ তিনজনের মৃত্যুদণ্ড দেওয়া হয় তার ঠিক ৭ দিনের মাথায় ঐ কুয়েতি তার পরিবারের ১১ জন সহ যাচ্ছিলেন আনন্দ ভ্রমনে, পথে তাদের গাড়ীর সাথে বিপরিত মখের গাড়ীর সংঘর্ষে ঐ কুয়েতির পরিবারের ১১ জন সহ তিনি ঘটনাস্থলেই নিহত হন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×